ইতালিতে অভিবাসনপ্রত্যাশীদের ঢল, বাংলাদেশিসহ একদিনে উদ্ধার ২ হাজারের বেশি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ঢল নেমেছে ইতালিতে। একদিনে উদ্ধার করা হয়েছে ২ হাজার ১৭ জন অবৈধ অভিবাসীকে। তাদের মধ্যে বাংলাদেশিও আছেন। ঝুঁকিপূর্ণ এই পথ পরিহার করে দেশটিতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী ইমিগ্রেশন বিশেষজ্ঞরা।

কোনোভাবেই থামছে না ইতালিমুখী অভিবাসনপ্রত্যাশীদের ঢল। উন্নত জীবনের আশায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে ঢোকার চেষ্টা করছেন শত শত মানুষ। শীতের তীব্রতা কমে যাওয়ায় এমন অবৈধ অভিবাসীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ভূমধ্যসাগর উপকূল থেকে ২ হাজার ১৭ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, উদ্ধার হওয়া এসব অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে আছেন বাংলাদেশিও। লাম্পেদোসা সমুদ্রবন্দর থেকে এসব অবৈধ অভিবাসীকে উদ্ধার করে নেয়া হয়েছে স্থানীয় আশ্রয়কেন্দ্রে। 

তবে ইতালি প্রবাসী ইমিগ্রেশন বিশেষজ্ঞরা এই ঝুঁকিপূর্ণ পথ পরিহারের আহ্বান জানিয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) পর্যন্ত কেবল চলতি বছরেই ইতালিতে প্রবেশ করেছেন চার হাজারেরও বেশি বাংলাদেশি। গেল বছর মিলিয়ে এই সংখ্যা এক লাখেরও বেশি।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের