কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

হাবিবুর রহমান মুন্না।।

সারা দেশের মতো কুমিল্লা শিক্ষাবোর্ডেও আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষা। এ বছর কুমিল্লা বোর্ডের অধীন ছয়টি জেলার মোট ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ৭০ হাজার ১৫০ জন ছাত্র এবং ৯৯ হাজার ৫৩০ জন ছাত্রী। পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, এবার ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

কুমিল্লা বোর্ডের অধীনে থাকা ছয়টি জেলা হলো—নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া। এসব জেলার ২৭৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য নেয়া হয়েছে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত শিক্ষক, পরিদর্শক ও নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা জিলা স্কুল কেন্দ্রে পরিদর্শনে আসেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সামছুল ইসলাম এবং কুমিল্লার পুলিশ সুপার নাজির আহম্মেদ খান। তারা পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক আমিরুল কায়ছার সাংবাদিকদের বলেন, “এবারের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে একটি শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। প্রতিটি কেন্দ্রেই আমরা সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা রেখেছি।”

তিনি আরও জানান, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে, যাতে কোনো বহিরাগত কেউ কেন্দ্রে প্রবেশ করতে না পারে এবং শিক্ষার্থীরা নির্ভয়ে পরীক্ষা দিতে পারে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সামছুল ইসলাম বলে, সুন্দর নিরিবিলি ও শৃঙ্খলার মধ্য দিয়ে আজ প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শন করেছি।যাতে করে কোন নকল বা ঝামেলার সৃষ্টি না হয়।প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে।

এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রগুলোর আশেপাশে যানজট মুক্ত রাখতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বিদ্যুৎ, পানিসহ অন্যান্য জরুরি সেবাও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষা চলাকালীন কোনো ধরনের গুজব বা প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক।

এ বছর সারা দেশে ২০ লাখেরও বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যাই প্রায় ১ লাখ ৭০ হাজার, যা বোর্ডটির পরীক্ষাব্যবস্থাপনার সক্ষমতা ও পরিশীলনের প্রতিফলন বলে মন্তব্য করেছেন বোর্ড চেয়ারম্যান।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ