গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের

গাজায় চলমান বর্বরোচিত ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালেশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার মিলনাতায়নে বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবাদ সমাবেশে অংশ নেয় মালয়েশিয়া, প্যালেস্টাইন, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সেনেগাল, সুদান, সোমালিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, ইসরাইলের এই আগ্রাসন কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্বের অসংখ্য দেশ, এমনকি যুক্তরাষ্ট্রেও ইসরাইলের এই নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। ইসরাইলকে এই হামলা বন্ধ করতে হবে বলে প্রতিবাদ করেন। সেজন্য মুসলিম দেশসহ বিশ্বের সব মানুষকে এগিয়ে আসতে হবে।

গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের অধিকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। ‘ফিলিস্তিনকে মুক্ত করো’, ‘গাজায় গণহত্যা বন্ধ করো’, ‘ইসরাইল আগ্রাসন বন্ধ করো’ ইত্যাদি স্লোগানে সমাবেশস্থল ছিল উত্তাল।

এছাড়া ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ইসরাইলের হামলার নিন্দা, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তিরক্ষার আহ্বান জানানো হয়।

ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির কো-অর্ডিনেটর এইচ এম রবিউল হাসানের উপস্থিতিতে সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শোয়াইব প্রশান্ত, তাহমিদ, সাইফুল ইসলাম, তানিমসহ অনেকে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের