সিনেমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অজয়

বড় বাজেটের সিনেমাগুলোও মুখ থুবড়ে পড়ছে ভারতে। চিন্তার ভাঁজ পড়েছে অভিনয়শিল্পী ও নির্মাতাদের কপালে। বলিউড তারকা অজয় দেবগন সম্প্রতি সেই চিন্তার সূত্র ধরেই মন্তব্য করেছেন, সিনেমার ভবিষ্যৎ অন্ধকার।

গত ৩০ মার্চ ভারতে মুক্তি পায় সালমান খানের ‘সিকান্দার’। বিগ বাজেটের সিনেমা হলেও সেভাবে সাফল্যের মুখ দেখতে পারেনি সেটি। শুধু এটি নয়, বিগ বাজেটের বহু সিনেমার ঘটনা প্রায় একই রকম। মুক্তি প্রতীক্ষিত ‘রেইড ২’ ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানেও এসব প্রসঙ্গ উঠে আসে।

‘রেইড ২’ ছবির ট্রেলার উন্মোচনে উপস্থিত ছিলেন বলিউড তারকা অজয় দেবগন। তিনি বলেন, ‘হিন্দি ছবির ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই চিন্তিত। মানুষের রুচি বুঝতে এখন হিমশিম খেতে হচ্ছে আমাদের। ঠিক কেমন সিনেমা মানুষ দেখতে পছন্দ করবে, এটাই বোঝা যাচ্ছে না। মহামারী পরবর্তী সময় থেকেই এই সমস্যাটি তৈরি হয়েছে।’

অজয় বলেন, ‘দর্শকরা কোন সিনেমাটি দেখতে পছন্দ করবেন আর কোনটি করবেন না, সেটাই আমরা বুঝতে পারছি না। এ সমস্যা শুধু হিন্দি সিনেমার ক্ষেত্রে নয়, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্যা এটি। আমরা নিজেদের পরিবর্তন করার চেষ্টা করছি এবং সব পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। কোথায় সমস্যা হচ্ছে, সেসব বের করার চেষ্টা করছি।’

দর্শক হলে সিনেমা দেখতে আসছেন না, সেটি কি টিকিটের অতিরিক্ত দামের জন্য? ওই অনুষ্ঠানে করা এই প্রশ্নে অজয় বলেন, ‘আমার মনে হয় না টিকিটের দামের কোনও প্রভাব এটা। যে দর্শকরা সিনেমা দেখতে আসছেন, তারা কিন্তু ওই একই দামের টিকিট কেটে আসছেন। আসলে দর্শকরা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন তারা কোন সিনেমা দেখবেন আর কোনটা দেখবেন না।’

অজয় আরও বলেন, ‘দর্শকরা এখন ভালো কনটেন্ট চান। যদি কোনও সিনেমার ট্রেলার বা টিজার মানুষের ভালো লাগে, যদি কোনও সিনেমার গান মানুষের পছন্দ হয়, তাহলে সেই সিনেমাটি অবশ্যই দর্শকরা দেখতে আসবেন। একটি সিনেমা চলবে কি চলবে না তার অনেকটা নির্ভর করে ট্রেলারের ওপর। ট্রেলার যদি ভালো হয়, তাহলে নিঃসন্দেহে সেই সিনেমা দেখবে মানুষ।’

প্রসঙ্গত, ‘রেইড’ মুক্তির ৭ বছর পর বড় পর্দায় আসছে ‘রেইড ২’। এতে অজয় দেবগন ছাড়াও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, বাণী কাপুর, সৌরভ শুক্লা প্রমুখ।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’