বাগেরহাটে বহুতল ভবনে আগুন, নারীর মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মেইন রোডে মাইশা প্লাজা নামে ওই ভবনে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম অনিতা বিশ্বাস (৫০)। তিনি ওই ভবনের সুস্বাস্থ্য ও পরিচর্যা ক্লিনিকের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি চিতলমারী উপজেলার কুড়াল তলা গ্রামে।

এ সময় মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুপর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, উপজেলার মেইনরোডে মাইশা প্লাজায় বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি ব্যাংক, ক্লিনিক ও শোরুম রয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা প্লাজা থেকে ধোঁয়া উড়তে দেখতে পায় তারা। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। এসময় ভবনে থাকা নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে সেটি বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে বেশ কয়েকজন নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েন। সেখান মধ্যবয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাগেরহাট ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’