আবার ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা

বলিউড তারকা আয়ুষ্মান খুরানার স্ত্রী নির্মাতা তাহিরা কশ্যপ আবারও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ২০১৮ সালে প্রথমবার স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। চিকিৎসা নিয়ে এত দিন ভালোই ছিলেন। তবে আজ সকালে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে সাত বছর পর ক্যানসার ফিরে আসার কথা জানিয়েছেন তাহিরা।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তাহিরা লিখেছেন, ‘সাত বছর ধরে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি। এবার পরীক্ষার পর দ্বিতীয়বারের মতো এটার (ক্যানসার) অস্তিত্ব পেয়েছি।’

তাহিরার পোস্টের পর তাঁর অনেক অনুরাগী তাঁর জন্য প্রার্থনা করেছেন। একজন লিখেছেন, ‘ঈশ্বর তাঁর নিজের সন্তানদের নানা চ্যালেঞ্জের মুখে ফেলেন, আমরা একটা কাটিয়ে উঠব।’

আরেকজন অনুসারী লিখেছেন, ‘শক্ত থাকুন। আগেরবারের মতো এবারের যুদ্ধেও আপনি জিতবেন।’

২০১৮ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তাহিরা। কেমোথেরাপি চলার সময় ন্যাড়া মাথার ছবি দিয়ে সে কথা নিজেই অনুসারীদের জানিয়েছিলেন তিনি। এরপর বিভিন্ন সময়ে ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি করতে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাহিরা।

সম্প্রতি বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্যানসার আসলে আপনার মানসিক শক্তি, সামর্থ্য আর বিশ্বাসের পরীক্ষা নেয়। দ্রুত ধরা পড়লে ভালোভাবে সেরে ওঠা যায়। সরকারের পক্ষ থেকে নানা ধরনের সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা অনেকের উপকারে আসবে।’

‘শর্মাজি কী বেটি’ দিয়ে পরিচালনায় অভিষেক হয় তাহিরা কশ্যপের। গত বছর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় সিনেমাটি।

  • Related Posts

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অঞ্চলগুলো হলো- ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।…

    Continue reading
    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা আমাদের জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের ভিত্তিকে আরও শক্তিশালী করবে।…

    Continue reading

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৭

    রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৭

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল

    গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

    গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

    আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

    আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

    শেষ মুহূর্তের নাটকীয়তা, ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোয় পর্তুগাল

    শেষ মুহূর্তের নাটকীয়তা, ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোয় পর্তুগাল

    যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : আবুল হায়াত

    রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : আবুল হায়াত

    এফডিসিতে শুরু হয়েছে নির্বাচন, ভোট দেবেন ৫৭৩ শিল্পী

    এফডিসিতে শুরু হয়েছে নির্বাচন, ভোট দেবেন ৫৭৩ শিল্পী