বাবার হাত ধরে নতুন হাতেখড়ি ঋতিকের

সিনেমা নির্মাণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ও পরিচালক রাকেশ রোশন। নিজের বয়স ও শারীরিক অসুস্থতার কারণেই তার এমন সিদ্ধান্ত বলে মনে করছেন সিনেমাপ্রেমীরা। এমনকি অভিনেতা হৃতিক রোশনের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির আগামী সিনেমা ‘কৃশ ৪’ নির্মাণ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। 

এদিকে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে রাকেশ রোশন লিখেছেন— ‘ডুগ্গু (হৃতিক) আজ থেকে ২৫ বছর আগে আমিই তোমাকে একজন অভিনেতা হিসেবে অভিষেক করিয়েছিলাম। আবার আজ ২৫ বছর পর আমিই তোমাকে একজন নির্মাতা হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।

তিনি বলেন, আমার আর আদিত্য চোপড়ার স্বপ্নের সিনেমা ‘কৃশ ৪’-এর পরিচালক হবে তুমি। নতুন ভূমিকায় তুমি সফল হবেই— তোমার জন্য আমাদের সবার আশীর্বাদ ও শুভেচ্ছা রইল। এবার নিজের পরিচালনায় হাতেখড়ির ব্যাপারে মুখ খুললেন স্বয়ং হৃতিক রোশন। এবার দর্শকদের সামনে ‘কৃশ ৪’ নির্মাণের বিষয়টিও হৃতিক ঘোষণা দেন।

কিছু দিন আগে জর্জিয়ার আটলান্টায় এক অনুষ্ঠানে যোগ দেন হৃতিক রোশন। সেখানেই অনুরাগীদের প্রশ্নের জবাবে তিনি নিজের ভীষণ চিন্তার কথা প্রকাশ করেন। তিনি বলেন, প্রথমবার সিনেমা নির্মাণে হাত দিতে যাচ্ছি। বিষয়টি নিয়ে আমি যে কতটা উদ্বিগ্ন তা আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারব না। অভিনেতা বলেন, আপনারা আমাকে সাহস জোগাবেন। আপনাদের সহযোগিতাই আমাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। 

তার এ কথা শুনে অভিনেতাকে প্রশংসায় ভাসান অনুরাগীরা। এক অনুরাগীর শেয়ার করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সবাই ধন্য ধন্য শুরু করেছেন।

  • Related Posts

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অঞ্চলগুলো হলো- ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।…

    Continue reading
    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা আমাদের জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের ভিত্তিকে আরও শক্তিশালী করবে।…

    Continue reading

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৭

    রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৭

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল

    গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

    গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

    আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

    আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

    শেষ মুহূর্তের নাটকীয়তা, ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোয় পর্তুগাল

    শেষ মুহূর্তের নাটকীয়তা, ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোয় পর্তুগাল

    যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : আবুল হায়াত

    রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : আবুল হায়াত

    এফডিসিতে শুরু হয়েছে নির্বাচন, ভোট দেবেন ৫৭৩ শিল্পী

    এফডিসিতে শুরু হয়েছে নির্বাচন, ভোট দেবেন ৫৭৩ শিল্পী