ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু 

ফ্রান্সে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের মূলধারার সংগঠন ‘ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ (এফবিজেএ) আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শনিবার বিকেলে প্যারিসের উপকণ্ঠ পন্তাঁর একটি রেস্টুরেন্টের হলরুমে ঈদ পুণর্মিলনী ও নির্বাচনের আয়োজন করা হয়।সংগঠনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্যারিস প্রতিনিধি মাহবুব হোসাইন। আর মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরাসি গণমাধ্যম ফ্রেঞ্চ ২৪- এর সংবাদকর্মী মুহাম্মদ আরিফ উল্লাহ।

দুই বছর মেয়াদি এই কমিটিতে সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন কালের কণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান এবং সহ-মুখপাত্র হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল।

৫ এপ্রিল প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, এফবিজেএ ফরাসি মূলধারা এবং বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকদের মধ্যে সহযোগিতা ও পেশাগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এছাড়া সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।

তারা আরও জানান, সংগঠনটি দুই দেশের সাংবাদিকদের মধ্যে পেশাগত সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, বাঙালি কমিউনিটিতে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে ১৫ জন সংবাদকর্মীর এই সংঠনটি। জানুয়ারি থেকে কয়েক দফা বৈঠকের পর অবশেষে প্রাতিষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো। একইদিনে সংগঠনের সংবিধান সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স