দ. কোরিয়ায় দমকলের হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

দক্ষিণ কোরিয়ায় দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) দেশটির দায়েগু শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। পাহাড়ি এলাকায় আগুন নেভানোর কাজ করার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর এএফপির।

সরকারি তথ্য অনুসারে, গত মাসে দেশটিতে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন প্রাণ হারায় এবং ৪৮ হাজার হেক্টরের (১ লাখ ১৮ হাজার ৬১০ একর) বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।

ইয়োনহাপ নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই হেলিকপ্টারে শুধু পাইলটই ছিলেন। স্থানীয় সময় রোববার তিনি একটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

তবে এ বিষয়ে দায়েগু দমকল বিভাগের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত মাসেও দমকল বাহিনীর অভিযানের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হন।

গত মাসের শেষের দিকে দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে ১৮ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। সে সময় দেশের অনেক ঐতিহাসিক স্থানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন বিভাগ জানিয়েছে, জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃত জোসন রাজবংশের (১৩৯২-১৯১০) সময়কার একটি স্থাপত্য নিদর্শনও দাবানলে ধ্বংস হয়েছে।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু দাবানলের পরিস্থিতিকে ‘অভূতপূর্ব সংকট’ বলে উল্লেখ করে বলেন, আমাদের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল, যা নতুন রেকর্ড তৈরি করছে। দক্ষিণ কোরিয়ায় দাবানল সাধারণত বিরল। তবে গত মাসের দাবানল দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানলে পরিণত হয়। এতে প্রায় ১৭ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা আকারের দিক থেকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে তৃতীয় বৃহত্তম দাবানল।

দেশটিতে বর্তমানে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টিপাত হচ্ছে, যা শুষ্ক আবহাওয়ার জন্য দায়ী। এ বছর দেশটিতে এখন পর্যন্ত ২৪৪টি দাবানলের খবর পাওয়া গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ গুণ বেশি।

দক্ষিণ কোরীয় সরকার দাবানলের অন্যতম প্রধান কারণ হিসেবে অবৈধ আগুন জ্বালানোকে চিহ্নিত করেছে এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

  • Related Posts

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নজরুলবর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০২ জুলাই) নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয় সে…

    Continue reading
    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    রানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক…

    Continue reading

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    প্রথমবারের মতো কাতারের দেওয়া প্লেনে চড়লেন ট্রাম্প

    প্রথমবারের মতো কাতারের দেওয়া প্লেনে চড়লেন ট্রাম্প

    ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় বছরে শতকোটি ডলার

    ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় বছরে শতকোটি ডলার

    পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল শিশুর

    পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল শিশুর

    কেইনের জোড়া গোলে কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

    কেইনের জোড়া গোলে কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

    প্রলয় সিনেমা নিয়ে আসছেন রণবীর সিং

    প্রলয় সিনেমা নিয়ে আসছেন রণবীর সিং

    কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্কবার্তা দূতাবাসের

    কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্কবার্তা দূতাবাসের

    সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর স্মরণানুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর স্মরণানুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী