বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় বিপিএল

আসরের বড় ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে জয়ের পর বিপিএলে টানা দুই জয়, নুরুল হাসান সোহানের দল এক রকম উড়ছে।

অন্যদিকে, তারকায় ঠাসা বরিশালও দুর্দান্ত জয় পেয়েছে উদ্বোধনী ম্যাচে। দুই দলের ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায়।

এবারের বিপিএলে বিগ বাজেটের দল বললে সবার প্রথমে আসবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের নাম। এরপরই আছে রংপুর রাইডার্স। দুদলই আছে দারুণ ছন্দে। গ্লোবাল সুপার লিগ জিতে আসা উত্তরের দলটি, এরই মধ্যে বিপিএলে টানা দুই ম্যাচ জিতে নিয়েছে। অন্যদিকে দেশি-বিদেশি তারকাদের নিয়ে বিগ বাজেটের দল সাউদার্ন আর্মিরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করেছে তামিম ইকবালের দল। শুরুতে গা গরম করেন ক্রিকেটাররা। এরপর মনোযোগ দেন স্কিল ট্রেনিংয়ে।

বেশ খানিকটা সময় পাশেই অনুশীলন করা ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের সঙ্গে গল্প করেন তামিম ইকবাল। এরপর মনোযোগ দেন ব্যাটিংয়ে। নেটে সময় কাটান পেসার ও স্পিনারদের বিপক্ষে।

সাউদার্ন আর্মিদের বোলিং বিভাগের অন্যতম শক্তি পাকিস্তানী শাহিন শাহ আফ্রিদি। নেটে লম্বা সময় বোলিং করেন এই পেসার। এরপর নামেন ব্যাটিংয়ে। পেসার স্পিনারদের ভালোই পরীক্ষা নিয়েছেন এই পাকিস্তানী। লম্বা লম্বা শট খেলতে দেখা যায় তাকে।

প্রথম ম্যাচের পর বরিশালের জন্য চিন্তার কারণ হতে পারে ওপেনারদের রান না পাওয়া। তবে প্রথম ম্যাচ বলেই হয়তো নির্ভার থাকতে পারেন কোচ মিজানুর রহমান বাবুল। গুরুত্বপূর্ণ ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি ফরচুন বরিশালের।

অন্যদিকে, রংপুর রাইডার্স টানা দুই ম্যাচ খেলে এদিন ছিল বিশ্রামে। দলের ক্রিকেটাররা আছেন দারুণ ছন্দে। তাদের বড় নাম অ্যালেক্স হেলস যদিও এখন পর্যন্ত আশানুরূপ পারফর্ম করতে পারেনি। তবে লোকাল ক্রিকেটাররা প্রমাণ দিয়ে যাচ্ছেন। বিশেষ করে পেসার নাহিদ রানা। গেল ২ ম্যাচে প্রতিপক্ষরা এক রকম তার সামনে নাকাল হয়েছে।

ব্যাট বলে খুশদিল জয়ের ভিত তৈরী করে দিচ্ছেন। আর দলটার ডাগ আউটে অভিজ্ঞ কোচ মিকি আর্থার। সব মিলিয়ে বিপিএলের দুই পরাশক্তির ম্যাচে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি বলাই যায়। 

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’