‘পুষ্পা ২’ টিমকে অভিনন্দন জানালেন আমির, ‘দঙ্গল’-এর রেকর্ড ভাঙতে পারবে ছবিটি

‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির সফলতার জন্য অভিনন্দন জানাল বলিউড তারকা আমির খানের প্রযোজনা সংস্থা। জাবাবে ধন্যবাদ জানালেন প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুন। তবে এখনো আমিরের ‘দঙ্গল’ ছবির রেকর্ড ভাঙতে পারেনি আল্লুর ‘পুষ্পা ২’।

গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। তার পর থেকে একের পর এক রেকর্ড ভেঙেছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি।

‘পুষ্পা ২’-এর সফলতা দেখে আমির খান প্রযোজনা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘“পুষ্পা ২: দ্য রুল” ছবির ব্লকবাস্টার সফলতার জন্য একেপির (আমির খান প্রোডাকশন) পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। আপনাদের অবিরাম সফলতা কামনা করি। ভালোবাসা। টিম একেপি।’

জবাবে আল্লু অর্জুন এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আপনার অসংখ্য শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ। একেপির পুরো দলের কাছে আমি কৃতজ্ঞ।’ আমিরের এই পোস্ট ঘিরে ‘পুষ্পা ২’ ছবির নির্মাতা মাইথ্রি মুভি মেকার্স এক্স হ্যান্ডলে লিখেছে, ‘একেপিকে ধন্যবাদ। “পুষ্পা ২”-এর এই সফলতা আমাদের ভারতীয় সিনেমার শক্তি দেখিয়েছি। একেপির প্রত্যেককে জানাই নববর্ষের শুভেচ্ছা।’

‘পুষ্পা ২’ ছবি মুক্তির ২৫ দিনে ১ হাজার ৭৬০ কোটি রুপি আয় করেছে। এই ছবির হিন্দি সংস্করণ আয় করেছে ১ হাজার কোটি রুপির বেশি। তবে আমির খানের ‘দঙ্গল’ ছবির বিশ্বব্যাপী রেকর্ডকে এখনো টেক্কা দিতে পারেনি আল্লুর এই ছবি। ‘দঙ্গল’ সারা দুনিয়ায় ব্যবসা করেছিল ২ হাজার ৭০ কোটি রুপি।

এদিকে ‘পুষ্পা ২’ ছবি মুক্তির চার সপ্তাহ পরও বক্স অফিসে হুংকার দিচ্ছে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘বনবাস’, ‘বেবি জন’কে ধরাশায়ী করেছে আল্লুর এই ছবি। এখন দেখার অপেক্ষা, ‘পুষ্পা ২’ বক্স অফিসের দৌড়ে ‘দঙ্গল’কে ধরাশায়ী করতে পারে কি না।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত