নববর্ষে নতুন রূপে ফিরছেন আল্লু অর্জুন

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন নতুন বছরে নতুন রূপে ফিরছেন। এর কারণ হচ্ছে তার শিশুকন্যা। পুরোনো বছরকে বিদায় জানানোর আগে নতুন বছরের পরিকল্পনা অনেকে ভিন্ন ভিন্নভাবে করে থাকেন। আল্লুও এর ব্যতিক্রম নন।

বিগত বছরে যা যা অভাব রয়ে গিয়েছে, তা পূরণের স্বপ্নে বিভোর থাকেন প্রতিটি মানুষ। সবার মতো নেতিবাচকতা দূর করে ইতিবাচকতার কাজের পাল্লা ভারী করতে চান এ অভিনেতা। তবে অল্পসংখ্যক মানুষ তাদের চাওয়া পূরণ করতে সক্ষম হন। অধিকাংশই তার পরের বছরের জন্য নেওয়া প্রতিজ্ঞা তুলে রাখেন।

আল্লু অর্জুনও নাকি একটি প্রতিজ্ঞা করেছিলেন। তবে সেটি ডিসেম্বর মাসের শুরুতে। ‘পুষ্পা-২’ মুক্তির পরেই। আল্লু এ প্রসঙ্গে জানিয়েছিলেন, সিনেমার কারণে দাড়িগোঁফে মুখ ঢেকে গেছে। যা তার কন্যা আরহার অতি অপছন্দ। আর অপছন্দ বলেই বাবার কাছে নাকি একদমই ঘেঁষছিল না সে।

সিনেমা মুক্তির পর সে কথা জানিয়ে নায়ক বলেছিলেন, ‘দাড়িগোঁফের থেকে আপাতত ছুটি। এবার এগুলো কেটে ফেলতে হবে। নইলে মেয়ে কাছে আসছে না।’ বছর শেষে দেওয়া কথা নাকি রাখছেন তিনি। ৫ বছর ধরে যত্নে রাখা দাড়িগোঁফ পরিষ্কার করে কেটে ঝকঝকে হয়ে ফিরতে যাচ্ছেন।

আল্লুর এ কথা ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। নতুন লুকে কেমন লাগবে সবার প্রিয় এই অভিনেতাকে-তা দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত