‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অভিনেত্রী অলিভিয়া মারা গেছেন

ফ্রাঙ্কো জেফিরেলি পরিচালিত ‌‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছবির তারকা অলিভিয়া হাসি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

অলিভিয়া ১৯৬৮ সালে মুক্তি পাওয়া ‌‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছবিতে জুলিয়েট চরিত্রে অভিনয় করে সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছিলেন। গত শুক্রবার নিজ বাড়িতে প্রিয়জনদের সান্নিধ্যেই মারা গেছেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রাম পোস্টে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

সেই পোস্টে বলা হয়েছে, ‘অলিভিয়া ছিলেন একজন অসাধারণ মানুষ। তার আন্তরিকতা, জ্ঞান এবং দয়ালু স্বভাব সবাইকে ছুঁয়ে গেছে আমৃত্যু।’

অলিভিয়া হাসির জন্ম ১৯৫১ সালের ১৭ এপ্রিল আর্জেন্টিনার বুয়েনস আইরেসে। তার বাবা ছিলেন আর্জেন্টিনীয় অপেরা গায়িকা ও মা ইংল্যান্ডের আইন সচিব। ৭ বছর বয়সে তিনি এবং তার পরিবার লন্ডনে চলে আসেন। তিনি ইতালিয়ার কন্টি অ্যাকাডেমি থেকে অভিনয়ের শিক্ষা নেন।

১৯৭৭ সালে ‘জিজাস অফ নাজারেথ’ সিরিজে মেরি চরিত্রে কাজ করার পাশাপাশি ২০০৩ সালে ‘মাদার তেরেসা অফ ক্যালকাটা’ ছবিতে মাদার তেরেসা চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। ১৯৭৪ সালের কাল্ট ক্লাসিক ‘ব্ল্যাক ক্রিসমাস’ ছবিতে তার অভিনয় এখনও মনে রাখার মতো।

তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কাজ হিসেবে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-কে অভিহিত করা হয়। তিনি মাত্র ১৫ বছর বয়সে লিওনার্ড হোয়াইটিংয়ের সঙ্গে জুলিয়েটের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন। এই ছবিটি অস্কার মনোনয়নসহ নানা পুরস্কার লাভ করেছিল। অলিভিয়া হাসি পেয়েছিলেন ডেভিড দি ডোনাটেলো এবং গোল্ডেন গ্লোব পুরস্কার। এটাই
উইলিয়াম শেক্সপীয়রের অমর সৃষ্টি ‌রোমিও ও জুলিয়েটকে নিয়ে হওয়া প্রথম সিনেমা।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের