বড়দিন উদযাপনের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

লাখ লাখ ইউক্রেনীয় যখন বড়দিন উদযাপনে ব্যস্ত, তখন রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। খবর বিবিসির।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়া সচেতনভাবেই বড়দিনে হামলা চালিয়েছে।

রাশিয়ার ছোড়া ১৮৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করেছে ইউক্রেনের বিমানবাহিনী। এর মধ্যে অনেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

যেসব এলাকায় জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে খারকিভ, কিয়েভ, দিনিপ্রোপেট্রোভস্ক, পোলতাভা, ঝিতোমির, ইভানো-ফ্রাঙ্কিভস্ক ও জাপোরিঝিয়া।

ইউক্রেনের বিমান বাহিনী নিশ্চিত করেছে যে হামলার ফলে হতাহতের ঘটনা ঘটেছে, তবে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।

রাশিয়া তাদের ব্যাপক হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে যে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী দূরপাল্লার নির্ভুল অস্ত্র এবং আঘাতকারী ড্রোন ব্যবহার করে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য অর্জিত হয়েছে।  

হামলার শঙ্কায় কিয়েভে মানুষ মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছে। এক নারী বলেন, বাড়িতে থাকা তাদের জন্য ভয়ঙ্কর।  

কিয়েভের কিছু এলাকাসহ অন্যান্য স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং পরিকল্পিত লোডশেডিং চলছে বলে জানায় বিবিসি।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত