চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা নিউজিল্যান্ডের

ঠাসা সূচির মাঝে দম ফেলার সুযোগ পাচ্ছে না নিউজিল্যান্ড। কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য মাঠে নামছে কিউইরা। যার জন্য গত সোমবার (২৩ ডিসেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে তারা।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দলকে নেতৃত্ব দেবেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বেভন জ্যাকবস।

১৬ জনের মধ্যে ১০জনই আছেন দুই ফরম্যাটেই। বাকি ৬ জনের মধ্যে জ্যাকবস, জ্যাক ফুলকস ও টিম রবিনসন খেলবেন শুধু টি-টোয়েন্টিতে। আর শুধু ওয়ানডে সিরিজ খেলবেন উইল ইয়ং, টম ল্যাথাম এবং উইলিয়াম ও’রোরকে।

আগামী ২৮ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ ডিসেম্বর এবং ২ জানুয়ারি। ৫ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ৮ ও ১১ জানুয়ারি।

শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, মিচ হে, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম ও ইলিয়াম ও’রোরকে।

শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, মিচ হে, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, রাচিন রবীন্দ্র, জ্যাক ফুলকস, বেভন জ্যাকবস ও টিম রবিনসন।  

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ