হাসপাতালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে তার ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঙ্গেল উরেনা বলেন, পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য সোমবার সন্ধ্যায় বিল ক্লিনটনকে (৭৮) ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাইন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে ভালো অবস্থায় আছেন। তাকে যেভাবে যত্ন করা হচ্ছে তিনি সে বিষয়ে বেশ প্রশংসা করেছেন। বিল ক্লিনটন। তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিল ক্লিনটনের সার্বিক পরিস্থিতি নিয়ে উরেনা বিস্তারিত তথ্য দেননি। তবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে যে, পরিস্থিতি খুব বেশি ‘গুরুতর নয়’।

১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিল ক্লিনটন। তিনি ছিলেন দেশটির ৪২তম প্রেসিডেন্ট। ডেমোক্র্যাট পার্টির এই নেতার কয়েক বছর ধরেই নানান ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে।

এর আগে ২০০১ সালে প্রায় পাঁচদিন হাসপাতালে কাটিয়েছেন এই সাবেক প্রেসিডেন্ট। এছাড়া ২০০৪ এবং ২০১০ সালে তার হার্টে অস্ত্রোপচার করা হয়।

নানা ধরনের রোগে ভোগার কারণে অনেকদিন ধরেই জীবনধারায় পরিবর্তন আনার বিষয়ে লোকজনকে উদ্বুদ্ধ করে আসছেন বিল ক্লিনটন। 

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’