রিয়ালের কোচ হওয়ার পরামর্শ পেলেন গার্দিওলা

গত কয়েকটা মৌসুম স্বপ্নের মতো কাটিয়ে আসা ম্যানচেস্টার সিটির এবারের অবস্থান একদমই সুখকর নয়। লা-লিগার পয়েন্ট টেবিলে সপ্তম অবস্থানে আছে গত ৩ আসরের চ্যাম্পিয়নরা। আর চ্যাম্পিয়ন্স লিগে তাদের অবস্থান ২২ নম্বরে। তারকায় ঠাঁসা দল নিয়ে সিটির এমন পারফরম্যান্সের পর কোচের পদ থেকে পেপ গার্দিওলার অপসারণের গুঞ্জন উঠতে শুরু করেছে।

গার্দিওলার চাকরি হারানোর বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে এখনই জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে এবার সিটি বসকে অদ্ভুত এক পরামর্শ দিয়েছেন ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের সাবেক মিডফিল্ডার ডিয়েটমার হামান। দীর্ঘদিন বার্সার কোচের দায়িত্ব পালন করা গার্দিওলাকে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পরামর্শ দিয়েছেন জার্মান এই সাবেক ফুটবলার। 

ফুটবলের সবচেয়ে বড় রাইভালরির মধ্যে একটি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। দুই দলের মধ্যে লড়াই যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিল, তখনকার সময়ে বার্সার কোচ ছিলেন গার্দিওলা। সেই গার্দিওলাকে এবার রিয়ালের কোচ হতে পরামর্শ দিলেন হামান। নিজের মন্তব্যের ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন সাবেক এই ফুটবলার।

তিনি বলেন, ‘ফুটবলে পেপ সবকিছু জিতেছে। কিন্তু একটি ক্লাবে সে কখনো ম্যানেজারের দায়িত্ব পালন করেনি, সেটা রিয়াল মাদ্রিদ। প্রত্যেক কোচের জন্য এটি একটি বড় সুযোগ।’

তিনি আরও বলেন, ‘যদিও সে বার্সেলোনা এবং কাতালুনিয়ার লোক। তবে আমি নিশ্চিত, সে এটা চাইবে। প্রত্যেক কোচের স্বপ্ন থাকে তাদের ম্যানেজার হওয়া, এটা দোষের কিছু নয়।’

সিটির দায়িত্ব থেকে অব্যাহতি পেলে কোনো একটি জাতীয় দলের কোচ হতে পারেন গার্দিওলা, এমন গুঞ্জন নিয়ে হামান বলেন, ‘জাতীয় দলের কোচ হলে তার খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত যোগাযোগটা থাকবে না। এছাড়া সেখানে খেলোয়াড়দের মাসে কেবল ১০ দিনের জন্য পাওয়া যায়। জাতীয় দলের দায়িত্ব কেবল তখনই নেয়া উচিত, যখন তিনি মনে করবেন, ক্লাবের ম্যানেজার হওয়া বেশ কঠিন কাজ।’

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ