দীর্ঘ অপেক্ষার অবসান, এবার জুটি বাঁধছেন সালমান-হৃতিক!

বলিউড সিনেমার দর্শকদের দীর্ঘদিনে প্রত্যাশা ছিল অন্তত একবার হলেও সালমান খান-হৃতিক রোশনকে এক ছবিতে দেখার। শারীরিক সৌষ্ঠবে দুজনেই দুজনকে টেক্কা দিতে পারেন। জনপ্রিয়তার দিক থেকেও তাই। কিন্তু বিষয়টি যে কিছুতেই সম্ভব হচ্ছিল না। 

তবে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসানের ইঙ্গিত পাওয়া গেল। ‘টাইগার’-‘কৃশ’ হাত মেলাচ্ছেন, পর্দা ভাগ করতে চলেছেন। তবে বড় পর্দা নয়। শীর্ষস্থানীয় এক সংস্থার বড় বাজেটের বিজ্ঞাপনী ছবিতে। পরিচালনায় আলি আব্বাস জাফর। যার ঝুলিতে ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’-এর মতো ব্লকবাস্টার ছবি।

যদিও সংস্থার দাবি, বিজ্ঞাপনী ছবি বলে কোনো কার্পণ্য করা হচ্ছে না। অ্যাকশনে মোড়া থাকবে ছবির প্রতি মুহূর্ত। সেই জন্যই এই দুই তারকাকে বাছা হয়েছে। এবং এই একটি ছবি দুই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। এই ছবি দিয়ে দীর্ঘদিন পরে ফের সালমান-জাফর জুটি বাঁধতে চলেছেন।একইভাবে পরিচালক এই প্রথম হৃতিককে পরিচালনা করতে চলেছেন।

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুটিং শুরু হবে। মুম্বাই জুড়ে শুটিংয়ের জায়গা বাছা হচ্ছে। বিশেষ মুহূর্তে তৈরি করতে বিদেশের কিছু জায়গা ভিএফএক্স-এর মাধ্যমে ছবিতে নাকি জোড়া হবে।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত