শ্রীপুরে কেমিক্যাল গুদামে আগুন, একজনের লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে কঙ্কাল হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল।

রোববার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমঅ্যান্ডইউ ট্রিমস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দে কয়েকজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

কারখানার শ্রমিক রুহুল আমিন বলেন, হঠাৎ কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। তাতে কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভেতরে একের পর এক বিস্ফোরণের কারণে কারখানার আগুন নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মী এবং কারখানার শ্রমিকেরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জয়দেবপুর থেকে তিনটি ইউনিট কাজ করছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে করছে। কেমিক্যাল গুদামের ড্রাম বিস্ফোরণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’