মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেলো শ্রমিকরা

মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের অভিযোগে,কোম্পানির বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছে বাংলাদেশি শ্রমিকরা। ১৩ ডিসেম্বর শুক্রবার যুক্তরাজ্যের আপিল আদালত এই কোম্পানির বিরুদ্ধে মামলা করার অনুমতি দেন।

শনিবার রয়টার্সের বরাতে মালয়েশিয়ার স্ট্রীট টাইমস বলছে, মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের দিয়ে জোরপূর্বক কাজ করানোর অভিযোগে ব্রিটিশ ভ্যাকুয়াম ক্লিনার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডাইসনের বিরুদ্ধে লন্ডনে মামলা করার অনুমতি দেওয়া হয় বাংলাদেশি ও নেপালি ২৪ জন শ্রমিককে। যাদের মধ্যে একজন মারা গেছেন ।

শ্রমিকরা অভিযোগ করেছেন, মালয়েশিয়ার এটিএ ইন্ডাস্ট্রিয়াল নামের একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় তাদের বেতন থেকে অবৈধভাবে অর্থ কেটে নেয়া হয়েছিল। একইসঙ্গে খুব কঠিন কাজ করতে ব্যর্থ হলে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। শ্রমিকদের পক্ষে লন্ডনের আদালতে দায়ের করা মামলায় ডাইসন টেকনোলজি লিমিটেড, ডাইসন লিমিটেড ও মালয়েশিয়ান সহযোগী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়।

২০২১ সালে ডাইসন তাদের মালয়েশিয়ান সরবরাহকারী প্রতিষ্ঠান এটিএ-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। প্রতিষ্ঠানটি অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, এই মামলাটি মালয়েশিয়ায় হওয়া উচিত। তবে আপিল আদালত এক লিখিত রায়ে জানিয়েছেন, লন্ডনই এই মামলার জন্য সঠিক স্থান।

এ বিষয়ে ডাইসনের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘এটি ছিল একটি প্রক্রিয়াগত শুনানি, সিদ্ধান্ত নেয়া হয়েছে মামলাটি কোথায় শুনানি হওয়া উচিত। আমরা আপিল আদালতের সিদ্ধান্তের সঙ্গে একমত নই এবং আমাদের আইনি লড়াইয়ে বিকল্প বিষয়ে পর্যালোচনা করছি।

ডাইসনের প্রতিষ্ঠাতা জেমস ডাইসন, যিনি ব্যাগবিহীন ভ্যাকুয়াম ক্লিনার উদ্ভাবন করেছেন। তার প্রতিষ্ঠান যুক্তরাজ্যে প্রায় ২,৫০০ কর্মী নিয়োগ দেয়। গত জুলাইয়ে প্রায় ১,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

এদিকে এই মামলার পরিপ্রেক্ষিতে শ্রম অধিকার ও জবাবদিহিতার বিষয়ে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোকে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো ।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ