গাজায় স্কুলে হামলায় ২০ জন নিহত

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে একটি বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আজ রোববার বেইত হানুন এলাকার খালিল ওবেইদা স্কুলে এ হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশুসহ একই পরিবারের চারজন রয়েছেন।

স্কুলটিতে তাঁদের আশ্রয় নেওয়া কক্ষে সরাসরি ট্যাংকের গোলা আঘাত হানে। এ ছাড়া গাজা নগরীতে বাসাবাড়িতে পৃথক তিনটি হামলায় আরও ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় ১৪ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় ৪৪ হাজার ৯৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৫৯ জন।

এ ছাড়া জিম্মিদের মুক্ত করে আনতে দ্রুত চুক্তির দাবিতে গত শনিবার ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোয় যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতা হয়নি।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত