ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ

ভারতের আগ্রাসন এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে  ওয়াশিংটন ডিসি ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশি শিক্ষার্থীসহ প্রবাসীরা।

স্থানীয় সময় শুক্রবার উক্ত সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকা ছেঁড়ার তীব্র প্রতিবাদ জানানো হয়।

আটক বাংলাদেশি তরুণীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারআটক বাংলাদেশি তরুণীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার

সমাবেশে বক্তারা বলেন, ভারতের মানুষ বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুরের মাধ্যমে হীন মন-মানসিকতার পরিচয় দিয়েছে। ভারতের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে বাংলাদেশের সাধারণ মানুষ প্রস্তুত আছে বলেও এই পথসভা থেকে জানানো হয়। 

বক্তারা আরও বলেন, আওয়ামী ফ্যাস্টিট দলের সদস্যরা ভারতের সঙ্গে ইন্ধন করে ইসকনের নামে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের সকল ধরনের অপতৎপরতা নস্যাৎ করা হবে। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফরিদ আহমেদ, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. হাসমত সিকদার, মোহাম্মদ তফাদার, আবু সাইদ মাহফুজ, মনজুরুল আলম, মোহাম্মদ তোফায়েল ও বোরহান উদ্দিন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরিচালনা করেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষক ড. নজরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনজুরুল আলম, মোহাম্মদ জাকির হোসেন, মো. তোফায়েল আহমেদ এবং এসএম জাহিদুর রহমান।

উল্লেখ্য, ২ ডিসেম্বর ভারতের আগরতলায় বিক্ষুব্ধ জনতা বাংলাদেশ দূতাবাসে হামলা, ভাঙচুরসহ সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’