মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫ মাসের বকেয়া বেতন: যা জানালো হাইকমিশন

মালয়েশিয়ায় একটি কোম্পানিতে প্রায় ৩০০ বাংলাদেশি কর্মীর ৫ মাসের বকেয়া বেতনের বিষয়ে গৃহীত পদক্ষেপ নিয়ে একটি নোটিশ জারি করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। এতে তাদেরকে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে বলা হয়েছে, বাংলাদেশি কর্মীদের সমস্যা সমাধানে হাইকমিশন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশি কর্মীদের ৫ মাসের বকেয়া বেতনের বিষয়ে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়। নোটিশটি সময় সংবাদের হাতে এসেছে। 

নোটিশে বলা হয়েছে, কাউয়াগুছি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএইচডি কোম্পানিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের পক্ষ থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ হাইকমিশনে অভিযোগ করা হয়, কোম্পানিতে তাদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে।

এরপর হাইকমিশন তাৎক্ষণিকভাবে ওই কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে। এরপর হাইকমিশন কোম্পানির প্রতিনিধি ও বাংলাদেশি কর্মীদের প্রতিনিধিদের নিয়ে একটি সভার আয়োজন করে।

সভায় কোম্পানির পক্ষ থেকে বকেয়া বেতন চলতি বছরের ডিসেম্বর মাস শেষ হওয়ার আগে ধাপে ধাপে পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হয়। বাংলাদেশি কর্মীরা কোম্পানির এই প্রতিশ্রুতিতে সম্মত হন এবং যথারীতি কাজে ফেরেন। 

সিদ্ধান্ত অনুযায়ী সভার তিনদিন পর হাইকমিশনের কর্মকর্তা প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কোম্পানির অফিসে যায়। সেখানে কোম্পানির সভাকক্ষে প্রতিশ্রুত অর্থ তথা বকেয়া বেতনের প্রথম কিস্তি হস্তান্তর করা হয়।

নোটিশে আরও বলা হয়, কয়েকদিন আগে কর্মীদের পক্ষ থেকে হাইকমিশনে আবারও বকেয়া বেতন প্রাপ্তি সংক্রান্ত অভিযোগ আসে। অভিযোগের প্রেক্ষিতে কোম্পানির প্রতিনিধিদের ফের হাইকমিশনে ডেকে সভা করা হয়।

সভায় কোম্পানির প্রতিনিধিরা তাদের আর্থিক দূরাবস্থা, বিদেশি ক্রয়াদেশ বাতিলের প্রেক্ষিতে উৎপাদন বন্ধের বাস্তবতাসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। হাইকমিশনের পক্ষ থেকে বকেয়া বেতন পরিশোধ এবং কর্মীদের কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে কোম্পানিকে নিশ্চিত করার বিষয়ে অনুরোধ করা হয়।

কিন্তু কোম্পানি বকেয়া বেতন না দেয়ায় শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে কর্মীরা কর্মবিরতি ও কোম্পানির অফিস ঘেরাও করেন। খবর পেয়ে হাইকমিশনারের নির্দেশে রাত ১১টার দিকে হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাশের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল কোম্পানিতে উপস্থিত হয়। পুলিশ বিভাগের সদস্য, কোম্পানির কর্মকর্তা ও বাংলাদেশি কর্মীদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা নেয়া হয়।

আলোচনার ধারাবাহিকতায় শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে পুনরায় পুলিশ, কোম্পানির কর্মকর্তা ও কর্মীদের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ আলোচনায় সমস্যার সমাধান খোঁজা হয়। এ বিষয়ে একটি অভিযোগ নিয়ে আগামী ১৮ ডিসেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে। এ কারণে সবাইকে সে সময় পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেয়া হয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের