২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে অভিষেক হচ্ছে মেহজাবীনের

মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। তবে মুক্তির বিচারে তার প্রথম সিনেমা হয়ে যাচ্ছে ‘প্রিয় মালতী’। এই সিনেমা দিয়েই আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় এই অভিনেত্রীর।

‘প্রিয় মালতী’র নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। ইতোমধ্যে ইউ গ্রেড নিয়ে সেন্সরের অনুমোদন পেয়ে গেছে এই সিনেমা। ইউ গ্রেড-এর অর্থ সব বয়সিরাই প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি উপভোগ করতে পারবেন। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অন্যতম প্রযোজক আদনান আল রাজীব।

জানা যায়, সিনেমার গল্পে মেহজাবীনের নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিয়ে বার্ষিকী উপলক্ষে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।

দীর্ঘ সময় ধরে ছোটপর্দায় রাজত্ব করছেন মেহজাবীন। তার নাটক-টেলিফিল্মে বুঁদ দর্শক এবার বড়পর্দায়ও মেহজাবীনের ঝলক দেখতে পাবেন। প্রেক্ষাগৃহে অভিষেকের বার্তা দিয়ে ১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় মালতীর সঙ্গে দেখা হবে থিয়েটারে।’

এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।

প্রেক্ষাগৃহে মুক্তির আগে বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রিয় মালতী’। কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে প্রশংসিত হয়েছে এই সিনেমা।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ