মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৩ অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৩ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। শনিবার (১৭ মে) কুয়ালালামপুরের বিভিন্ন শপিংমলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানের পর ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা সংবাদ সম্মেলনে বলেন, অভিযানে ৯৬৪ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২৭৩ জন বিদেশি এবং ৬৯১ জন মালয়েশিয়ান নাগরিক ছিলেন।

তিনি বলেন, যখন অভিযান চালানো হয় তখন তারা পালানোর চেষ্টা করেন এবং বেশ কয়েকজন বিদেশির উসকানিমূলক বক্তব্য পাওয়া যায়। তাদের মধ্যে কেউ কেউ পোশাক পরিবর্তনের ঘর, সিঁড়ির নিচে, টয়লেট এবং দোকানের মতো গোপন স্থানে লুকিয়ে ছিলেন। অনেকে দরজা খুলতে অস্বীকৃতি জানান এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুকিয়ে রাখেন।

জাফরি বলেন, এদিন ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, সিরিয়া, চীন এবং আফগানিস্তানের নাগরিকসহ মোট ১৪৩ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। গ্রেফতার অবৈধ অভিবাসীদের বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে। তাদের মধ্যে ১১০ জন পুরুষ এবং ৩৩ জন নারী।

তাদের বিরুদ্ধে অভিযোগ, পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি সময় ধরে অবস্থান করা, পাসের শর্ত লঙ্ঘন করা এবং অবৈধ নথি ব্যবহার করা। অভিযোগ তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাদের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটির ইমিগ্রেশন বিভাগ জানায়, ১৫ মে পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ ৫ হাজারের বেশি অভিযান পরিচালনা করেছে এবং মোট ৩৪ হাজার ৬১৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ এরই মধ্যে ঘোষণা করেছে, বৈধ কাগজপত্রবিহীন বিদেশিদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিতে ১৯ মে থেকে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম) শুরু হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!