পারভেজের অনবদ্য সেঞ্চুরি, আরব আমিরাতকে বিশাল লক্ষ্য দিল টাইগাররা

ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি করার পর পারভেজ হোসেন ইমন এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকেই; কিন্তু ৮৪ রানের মাথায় আউট হয়ে গেলেন লং অফে ক্যাচ তুলে দিয়ে; কিন্তু এ যাত্রায় বেশ ভাগ্য ভালো বলতে হবে ইমনের। বোলার মাতিউল্লাহ ছিলেন ওভার স্টেপড। নো বল। বেঁচে গেলেন বাংলাদেশ দলের ওপেনার।

অবশেষে ম্যাজিক্যাল তিন অংকের ছোঁয়াও পেয়ে গেলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ৫৩ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখাও পেয়ে গেলেন এই তরুণ ব্যাটার। ৮ম ম্যাচ খেলে তিন অংকের দেখা পেলেন তিনি। যদিও সেঞ্চুরি করার পরই আউট হয়ে যান ইমন।

ততক্ষণে অবশ্য দলকে বড় ইনিংস গড়তে বিশাল ভূমিকা রাখেন তিনি। শেষ পর্যন্ত আরব আমিরাতের সামনে ৭ উইকেট হারিয়ে ১৯২ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। আমিরাতের বোলারদের সামনে বলতে গেলে একাই লড়াই করলেন পারভেজ হোসেন ইমন।

২০২২ সালে অভিষেক। এরপর দেখতে দেখতে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পারভেজ হোসেন ইমন। কিন্তু একবারও হাফ সেঞ্চুরির মাইলফলক পার হতে পারেননি। এবার সেই বাধাটা পার হয়ে গেলেন তিনি আরব আমিরাতের বিপক্ষে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদশে। তানজিদ তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন পারভেজ হোসেন ইমন। একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্যপ্রান্তে ঠিকই ব্যাট হাতে ঝড় তোলেন পারভেজ।

২৮ বলে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। ৩টি বাউন্ডারি এবং ৫টি ছক্কা মেরে এই মাইলফলকে পৌঁছান। এরপর ৫৩তম বলে ৫টি বাউন্ডারি আর ৯টি ছক্কায় সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।

একদিকে উইকেট পড়লেও অন্যপ্রান্তে ধরে রাখেন পারভেজ। টস হেরে ব্যাট করতে নামার পর প্রথম ওভারেই ঝড় তোলার চেষ্টা করেন তানজিদ তামিম। ১টি ছক্কা ও একটি বাউন্ডারি মারেন তিনি। কিন্তু দ্বিতীয় ওভারে মাতিওউল্লাহর একটি আউটসুইঙ্গার বলে বোকার মত খোঁচা দিতে গিয়ে কট বিহাইন্ড হয়ে যান ১০ রান করে।

লিটন দাসও রান করেন মাত্র ১১। তাওহিদ হৃদয় চেষ্টা করেন একটি জুটি গড়ার। ১৫ বলে ২০ রান করেন তিনি। ৫৮ রানের জুটি গড়ে আউট হয়ে যান তাওহিদ হৃদয়। শেখ মেহেদী হাসানকে নামানো হয় পাঁচ নম্বরে। কিন্তু ৫ বলে ২ রান করে আউট হন তিনি।

জাকের আলি অনিকও বড় কোনো জুটি গড়তে পারেননি। ১৪ বলে ১৩ রান করে আউট হন তিনি। শামীম হোসেন পাটওয়ারিকে নিয়ে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু তিনিও ব্যর্থ হলেন। ৫ বলে ৬ রান করে আউট হন তিনি। তানজিম হাসান সাকিব ৭ রানে এবং তানভির ইসলাম অপরাজিত থাকেন ১ রানে।

আরব আমিরাতের বোলার মোহাম্মদ জাওয়াদুল্লাহ ২১ রান দিয়ে নেন ৪ উইকেট।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী