কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় পদবঞ্চিত নেতাকর্মীরা সেদিনই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরদিন শুক্রবার পদপ্রাপ্তরা আনন্দ মিছিল করলেও, পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন।

শনিবার সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা কার্যালয়ের আসবাবপত্রে অগ্নিসংযোগ করেন এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, “কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আসছিলেন। শেষ পর্যন্ত এটি সংঘর্ষে রূপ নেয়। তবে কারা আগুন দিয়েছে, তা আমার জানা নেই।”

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “বিএনপি অফিসে অগ্নিসংযোগ করেছে যারা, তারা হয়তো ফ্যাসিবাদের দোসর। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি এবং আইন-শৃঙ্খলা বাহিনীকেও তদন্তের অনুরোধ জানিয়েছি।”

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী