ট্যাগের রাজনীতি থেকে বের হতে হবে: আইন উপদেষ্টা

ট্যাগের রাজনীতি থেকে এখনও বের হওয়া যায়নি বলে হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে বঙ্গীয় সাহিত্য সভার আয়োজনে বক্তৃতা করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘ট্যাগের রাজনীতি থেকে এখনও আমরা বের হতে পারিনি। ট্যাগ দিয়ে মানুষকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করত, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি তা না পারি তাহলে জুলাই গণ-অভ্যুত্থান বৃথা হয়ে যাবে।’

আওয়ামী লীগের আমলে ট্যাগের রাজনীতিতে নিজের তিক্ততার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে-বুঝে ট্যাগ দেয়া হতো। অনেক নিরপরাধ মানুষকে অপরাধী বানানো হতো।

আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শত শত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে মানুষ। এখন যদি বৈষম্য দূর করা না যায়, তাহলে গণ-অভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

এ সময় সাহিত্য, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে অন্যায়ের প্রতিবাদ জারি রাখতে হবে জানিয়ে আওয়ামী লীগের আমলের চেয়ে বেটার বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ