সৌদি আরবে এমআরপি পাসপোর্ট নিয়ে ভোগান্তি, অবৈধ হওয়ার ঝুঁকিতে অনেক বাংলাদেশি

মেশিন রিডেবল বা এমআরপি পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বড় অংশ। নতুন পাসপোর্ট পেতে মাসের পর মাস সময় লাগায় আকামা নবায়ন করতে পারছেন না তারা। গুনতে হচ্ছে জরিমানা। আবার অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে।

মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে সৌদি আরবে বসবাস করা অনেক বাংলাদেশি। নতুন পাসপোর্টের জন্য আবেদন জমা দেয়ার পর, নির্ধারিত সময়ে না পেয়ে মাসের পর মাস ঘুরতে হচ্ছে অনেককে। এই দীর্ঘসূত্রতার কারণে আকামা নবায়ন করতে পারছেন না তারা। গুনতে হচ্ছে জরিমানা।

আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে। এছাড়া সৌদি আরবের আইন অনুযায়ী অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ও দেশে ফেরত পাঠানোর শঙ্কা তো আছেই। 

প্রবাসীরা বলছেন, পাসপোর্ট নিয়ে জটিলতা শুধু তাদের ব্যক্তিগত জীবন নয়, কর্মক্ষেত্রেও প্রভাব ফেলছে। 

এ অবস্থায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, এমআরপি বিতরণ প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা হবে এবং প্রবাসীদের সমস্যার সমাধান দেয়া হবে।

সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু হলেও, এর আগে জমা দেয়া এমআরপি পাসপোর্ট নিয়ে তৈরি হয়েছে এই সমস্যা।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ