লক্ষ্মীপুরের রামগতিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নারী নিহত

লক্ষ্মীপুরের রামগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশা দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নাছিমা আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার জমিদারহাট এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছিমা আক্তার রামগতি উপজেলা চরসীতা এলাকার আবদুল বারেকের স্ত্রী। 

আহতরা হলেন-নিহত নাছিমার বোন ফারজানা আক্তার ও অটোরিকশাচালক। তবে চালকের নাম জানা যায়নি। গুরুতর আহত ফারজানাকে আশঙ্কজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রামগতি উপজেলার চরসীতা এলাকার বাবার বাড়ি থেকে অটোরিকশাযোগে স্বামীর বাড়ির দিকে যাচ্চিলেন নাছিমা ও তার বোন ফারজানা। অটোরিকশাটি ঘটনাস্থল পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নাছিমা। এতে অটেরিকশা চালক ও নিহতের বোন ফারজানা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কমলাশীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই নাছিমার মৃত্যু হয়েছে। আহত ফারজানার অবস্থায় আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। এসময় দুইজন আহত হয়। পরিবারের কোন অভিযোগ না থাকলে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হবে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের