ফেনীতে স্কুলব্যাগে পাওয়া গেল নাশিতের মরদেহ, মূলহোতা তারই বড় ভাইয়ের বন্ধু

ফেনীতে অপহরণের চার দিন পর স্কুল ব্যাগ থেকে আহনাফ আল মাঈন নাশিত (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার দেওয়ানগঞ্জ ময়লার ডেপু সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করে পুলিশ।

আটকরা হচ্ছেন, আশ্রাফ হোসেন তুষার (২০), মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিপাত (২০)। তারা সবাই ফেনী শহরের আতিকুল আলম সড়কের বাসিন্দা।

বৃহস্পতিবার ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ৮ তারিখ বিকেলে ফেনী শহরের আতিকুল আলম সড়কস্থ লাইটিং হাউজিং কোচিং সেন্টারে পড়তে যায় রেডক্রিসেন্ট কর্মকর্তা মাঈন উদ্দিন সোহাগের ছেলে নাশিত। কোচিং শেষে ঘরে না ফেরায় ৯ তারিখে নাশিতের বাবা সোহাগ ফেনী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। কয়েকদিন ধরে একটি মোবাইল থেকে নাশিতের বাবা সোহাগকে কল করে ১২ লাখ টাকা মুক্তিপণও দাবি করে একটি চক্র।

পুলিশ সুপার বলেন, বুধবার তুষার নামের এক ব্যক্তির কথাবার্তায় নাশিতের বাবার সন্দেহ হলে তিনি পুলিশকে জানান । পরে পুলিশ তুষারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে রাত ২ টার দিকে তুষার অপহরণের বিষয়টি স্বীকার করে। তুষারের দেয়া তথ্যমতে ঘটনায় জড়িত আরো দুইজনকে আটক করা হয়।

হাবিবুর রহমান বলেন, অপহরণকারীদের মধ্যে মাস্টার মাইন্ড তুষার ভুক্তভোগীর বড় ভাইয়ের বন্ধু। সন্দেহ এড়াতে নিজের ফেইসবুক থেকে সন্ধান চেয়ে পোস্টও করেছিলেন তিনি। 

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের