৪৭২ রানের ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই, কলকাতাকে হারালো লখনৌ

আইপিএলে কোনো লক্ষ্যই যেন অসম্ভব নয়। ২৩৮ করেও তাই স্বস্তিতে বসে থাকার উপায় ছিল লখনৌ সুপার জায়ান্টসের। শেষ ওভার পর্যন্ত ম্যাচে উত্তেজনা জিইয়ে ছিল। ৪৭২ রানের ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কলকাতা নাইট রাইডার্সকে ৪ রানে হারিয়েছে লখনৌ।

এতে ৫ ম্যাচে ৩ জয় নিয়ে চার নম্বরে উঠে এসেছে রিশাভ পান্তের লখনৌ। সমান ম্যাচে ২ জয়ে ছয় নম্বরে আজিঙ্কা রাহানের কলকাতা।

লক্ষ্য ২৩৯। কলকাতা থেমেছে ৭ উইকেটে ২৩৪ রানে। শুরুর দিকে সুনিল নারিন, আজিঙ্কা রাহানেরা আর শেষদিকে চেষ্টা করেছেন রিঙ্কু সিং। কিন্তু শেষ হাসি হাসতে পারেনি স্বাগতিকরা।

নারিন ১৩ বলে ৩০, রাহানে ৩৫ বলে ৬১, ভেঙ্কটেশ আইয়ার ২৯ বলে ৪৫, আর শেষদিকে ১৫ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন রিঙ্কু। রবি বিষ্ণুইয়ের করা ইনিংসের শেষ ওভারে ২৪ রান দরকার ছিল কলকাতার। হর্ষিত রানা একটি আর রিঙ্কু সিং দুই চার আর একটি ছক্কা হাঁকালেও শেষ রক্ষা করতে পারেননি।

এর আগে ইডেন গার্ডেনসে বড় স্কোরের ভিতটা গড়ে দিলেন দুই ওপেনার মিচেল মার্শ আর এইডেন মার্করাম। তার ওপর দাঁড়িয়ে তাণ্ডব চালালেন নিকোলাস পুরান। এই তিন ব্যাটারের ১৫ ছক্কায় ভর করে ৩ উইকেটে ২৩৮ রানের পাহাড় গড়ে লখনৌ সুপার জায়ান্টস।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মার্শ আর মার্করাম ৬২ বলে গড়েন ৯৯ রানের জুটি। ২৮ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪৭ করে আউট হন মার্করাম।

মার্শ করেন ৪৮ বলে ৮১। ঝোড়ো ইনিংসে ৬ চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান এই অলরাউন্ডার। এরপর পুরান-শো। আর কয়েকটা বল পেলে হয়তো সেঞ্চুরিটাই করে ফেলতেন।

৩৬ বলেই ৮৭ রানের হার না মানা এক টর্নেডো ইনিংস খেলেছেন পুরান। ৭টি বাউন্ডারির সঙ্গে যে ইনিংসে ছিল ৮টি ছক্কার মার।

কলকাতার হর্ষিত রানা ২ উইকেট পেলেও খরচ করেন ৫১ রান। আন্দ্রে রাসেল ২ ওভারে ৩২ দিয়ে নেন একটি উইকেট।

  • Related Posts

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার…

    Continue reading
    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভার আয়োজন করা হয়।…

    Continue reading

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র

    খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

    শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

    চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

    স্পেনে যাচাই-বাছাইয়ের আগেই কর্মক্ষেত্রে ৬ লাখ অনিয়মিত অভিবাসী

    স্পেনে যাচাই-বাছাইয়ের আগেই কর্মক্ষেত্রে ৬ লাখ অনিয়মিত অভিবাসী

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী