২৮ বাংলাদেশিসহ ১৩১ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় অভিবাসন বিষয়ক অপরাধে বিভিন্ন সময় আটক হওয়া ২৮ বাংলাদেশিসহ ১৩১ জন বন্দিকে সাজা শেষ হওয়ার পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর অভিবাসন বিভাগ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) জোহর অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, জোহর রাজ্যের পেকান নেনাস ডিপো থেকে গত এক সপ্তাহে ২৮ বাংলাদেশিসহ ১৩১ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তালিকায় ২৮ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৬৭, থাইল্যান্ডের ২১, পাকিস্তানের ১০, ভারতীয় ৪ এবং একজন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন। একই সঙ্গে তারা যেন নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে। তাদের সবাইকে কুয়ালালামপুর বিমানবন্দরের টার্মিনাল কেএলআইএ ১ এবং কেএলআইএ ২ এর মাধ্যমে তাদের নিজ নিজ দেশে স্থানান্তর করা হয়।

স্থানান্তরিত এসব বন্দিদের নিজ নিজ দেশের দূতাবাস কর্তৃক নিজ নিজ দেশে স্থানান্তরের জন্য অস্থায়ী ভ্রমণ নথি ইস্যু করা হয়েছে।

অভিবাসন বিভাগ জানায়, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের সবাইকে নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশপথে তাদের ফেরত পাঠানো হয়েছে।

বন্দিদের সঞ্চয় এবং তাদের নিজ নিজ পরিবারের খরচে প্রত্যাবাসনের টিকিটের অর্থায়ন করা হয়েছে বলে জানায় অভিবাসন বিভাগ।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের