যে কারণে মধ্যরাতে অনিল কাপুরের বাড়িতে রানি

আবারও শিবানী শিবাজি রূপে বড়পর্দা কাঁপাতে আসছেন বলিউড তারকা রানি মুখার্জী। ‘মর্দানি’ সিনেমার তৃতীয় কিস্তি শুটিং খুব শিগগির শুরু হবে। এর শুরুতেই বুধবার মধ্যরাতে রানিকে দেখা গেল একেবারে অন্য রূপে। কপালজুড়ে চন্দনের তিলক ও সিঁদুরে টিপ। পরনে সাদা পোশাক। অনিল কাপুরের বাড়ির সামনে অভিনেত্রীকে এমন সাজে দেখে ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ফটো সাংবাদিকরা।

বুধবার অনিলের বাড়িতে মহাশিবরাত্রি উদযাপনের আয়োজন করেছিলেন তার স্ত্রী সুনীতা কাপুর। বছরে দুবার বলিউড নায়িকাদের নিয়ে নিজের বাসভবনে ধর্মকর্মের আয়োজন করেন অনিল পত্নী। করবা চৌথ এবং শিবরাত্রি মহাধুমধাম করে পালিত হয় অনিল কাপুরের বাড়িতে। আর সেই জন্যই বুধবার রাতে নায়ক সহ-অভিনেতার বাড়িতে গিয়েছিলেন রানি মুখার্জি। শিবরাত্রির দিন একেবারে শিবভক্ত বেশেই ধরা দিলেন এ নায়িকা।

অনিল কাপুরের বাড়িতে রানির পাশাপাশি দেখা গেল শিল্পা শেঠি, উর্মিলা মাতন্ডকরকেও। তারা সবাই একসঙ্গে মহাদেবের আরাধনায় মেতে উঠেছিলেন অনিল কাপুরের বাড়িতে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি-ভিডিও ভাইরাল হয়েছে তাদের শিবরাত্রি পালনের। তবে নজর কাড়ল রানির লুক। বলিউড নায়িকা বরাবরই ঈশ্বরভক্ত। মুখার্জি বাড়ির দুর্গাপূজায় নিজে হাতে আয়োজন করেন। ভোগ বিতরণ করেন। শিবরাত্রিতেও তার ব্যতিক্রম হয়নি। অনিলপত্নীর ডাকে ছুটে গেলেন তাদের মুম্বাইয়ের বাসভবনে।

এদিকে (২৭ ফেব্রুয়ারি) সকালে জানা গেছে, আগামী জুন মাসে ‘মর্দানি ৩’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছে রানি মুখার্জি। পর্দায় তার দাপুটে নারী পুলিশ অফিসারের চরিত্র শিবানি শিবাজি এখন পর্যন্ত অনেক প্রশংসা কুড়িয়েছে। এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজির পালা। বলিউড সূত্রে জানা গেছে, নির্মাতা বর্তমানে পুরোদমে প্রি প্রোডাকশনের কাজ চালিয়ে যাচ্ছেন। অডিশন চলছে অন্যান্য চরিত্রগুলোর জন্য চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া প্রস্তুত। এখন শুধু শেষ মুহূর্তের কাজ চলছে।

জানা গেছে, দিল্লি, মুম্বাই ছাড়াও উত্তর-পূর্ব ভারতের একাধিক লোকেশনে ‘মর্দানি ৩’ সিনেমার শুটিং করবেন রানি। এর আগে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘দেশের সব নারী পুলিশদের সম্মান জানাতেই শিবাজি শিবানির প্রত্যাবর্তন হতে যাচ্ছে।’ এবার তৃতীয় কিস্তির গল্পে কেমন চমক থাকে সেদিকে দর্শক-অনুরাগীদের নজর রয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর