ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, সোমবার (৯ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথোপকথনে প্রেসিডেন্ট পুতিন ইরান ঘিরে সংঘাতের দ্রুত মীমাংসার জন্য প্রস্তাবনা পেশ করেছেন। খবর রয়টার্সের।

সাংবাদিকদের কাছে ওই কথোপকথনের বিবরণ দিয়ে উশাকভ বলেন, দুই নেতা ইউক্রেনের সংঘাত নিয়েও আলোচনা করেছেন এবং তাদের আশা আলোচকদের একটি মীমাংসার দিকে এগিয়ে যেতে উৎসাহিত করা হবে। 

তিনি পুরো আলোচনাকে ‌‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে বর্ণনা করেছেন। উশাকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরানি সংঘাতের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক অবসানের লক্ষ্যে বেশ কয়েকটি চিন্তাভাবনা প্রকাশ করেছেন, যার মধ্যে উপসাগরীয় রাষ্ট্রগুলোর নেতা, ইরানের প্রেসিডেন্ট এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলোও অন্তর্ভুক্ত।

তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অভিযান সম্পর্কে তার মূল্যায়ন উপস্থাপন করেছেন। আমি বলতে চাই যে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিঃসন্দেহে কার্যকর ধারণা বিনিময় হয়েছে।

উশাকভ বলেন, ট্রাম্প বিশ্বাস করেন যে, যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী নিষ্পত্তির মাধ্যমে ইউক্রেনের সংঘাতের দ্রুত অবসান সম্ভব। উশাকভ আরও বলেন, এই দুই নেতা বিশ্বব্যাপী তেল বাজারের প্রেক্ষাপটে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প