ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (উটঅঅ)-এর উদ্যোগে অ্যানুয়াল অ্যালামনাই ডিনার ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটির এক প্রস্তুতি সভা গত ৪ সেপ্টেম্বর শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি কমিটির আহবায়ক বেলাল মাহমুদ সভায় সভাপতিত্ব করেন। সদস্য সচিব ইকবাল মোর্শেদ সভা পরিচালনা করেন।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এস. এম. আলম, সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার। প্রধান সমন্বয়ক আজহার আলী খান, উপদেষ্টা তাজুল ইসলাম ও আবুল কালাম আজাদ তালুকদার এবং যুগ্ম সমন্বয়ক ইউসুফ আলী ও সাইফুল ইসলাম ভুঁইয়া।
সভায় বক্তারা আগামী ৩১ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য অ্যানুয়াল অ্যালামনাই ডিনার সফলভাবে আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে উপস্থিত সদস্যরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো সংগঠনের কার্যকরী কমিটির অনুমোদনের জন্য উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে অ্যানুয়াল অ্যালামনাই ডিনার ২০২৬ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।









