রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে ড. ইউনূসের আহ্বান

রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনকে বড় ধরনের সফল করার বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, চলুন এটিকে (আন্তর্জাতিক সম্মেলন) বড় সফলতা এনে দিই এবং সমস্যাটির সমাধান করি। আশাকরি, এ সম্মেলন থেকে কিছু দৃশ্যমান অগ্রগতি হবে।

ড. ইউনূস বলেন, ভবিষ্যতের দিকে একটি সুনির্দিষ্ট পথ থাকা দরকার। আমাদের নিশ্চিত করতে হবে যে, রোহিঙ্গাদের ভবিষ্যৎ সুরক্ষিত।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এ বছরের শেষের দিকে জাতিসংঘ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের প্রতি তার সমর্থন জানান।

‌আমাদের উচিত এই ইস্যুটিকে বিশ্ব দরবারে পুনরায় তুলে ধরা। জাতিসংঘের এই সম্মেলন রোহিঙ্গা সংকটকে নতুনভাবে আলোচনার কেন্দ্রে আনতে পারে- বলেন গ্র্যান্ডি।

তিনি বলেন, এটি রাখাইনে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আস্থা তৈরির জন্য প্রয়োজনীয় একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। আমরা আপনাদের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন যে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকট সমাধানের জন্য নতুন গতি সৃষ্টি করবে।

সাক্ষাতের সময়, তারা বাংলাদেশে অবস্থানরত ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও আর্থিক সহায়তা সংগ্রহের উপায় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও কথা বলেন, যেখানে একটি প্রধান বিদ্রোহীগোষ্ঠী দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

তারা বলেন, পশ্চিম মিয়ানমারের এই রাজ্যে মানবিক সহায়তা প্রদানের জন্য সংঘাত বিরতির প্রয়োজন রয়েছে।

এটি, পরবর্তীতে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশাবাদ প্রকাশ করেন তারা।

আফ্রিকার কিছু মানবিক সংকটের প্রসঙ্গ উল্লেখ করে গ্র্যান্ডি বলেন, সংশ্লিষ্ট অঞ্চলে সামরিক শাসনের বৈধতার অভাব অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের জন্য সার্বজনীন শিক্ষাব্যবস্থা চালু করা এবং তাদের আরও টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

তিনি গ্র্যান্ডিকে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনকে সমর্থন দিতে বাংলাদেশের উদ্যোগ এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর