ইউক্রেনে রাতারাতি ১৬৬ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৬

ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় গত রাতে ১৬৬টি ড্রোন হামলা করেছে রাশিয়া। এর মধ্যে ৯০টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি ইউক্রেনের। এতে ছয় বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে ১০ জন। খবর বিবিসির। 

এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছে কিয়েভ। দেশটির সামরিক সূত্র বলছে, চেরনিহিভ, সামি ও কিয়েভের বিভিন্ন স্থানে হামলা করেছে রাশিয়া। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দোনেৎস্কের অঞ্চল প্রধান জানিয়েছেন, সেখানকার পোকরভস্ক এলাকায় রুশ হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। 

ইউক্রেনের পুলিশ জানিয়ছে, গত ২৪ ঘণ্টায় দোনেৎস্ক অঞ্চলে হামলার ঘটনায় ৪২টি বসতবাড়ি ধ্বংস হয়েছে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তবে এতে খোদ ইউক্রেনকেই যুক্ত করা হয়নি। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি আলোচনা বাস্তবায়ন হবে না।

এদিকে ইউরোপিয় নেতারা জেলেনস্কির সঙ্গ দিচ্ছেন। তাদের দাবি, নিরাপত্তার গ্যারান্টি ছাড়া যুক্তরাষ্ট্রের এই শান্তি আলোচনা কোনো কাজেই আসবে না। তবে ট্রাম্পের সাফ কথা, ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইউরোপের, যুক্তরাষ্ট্রের না।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!