৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়ার জোহর বাহরুতে অবস্থিত পেকান নেনাস (পাইনঅ্যাপল টাউন) ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৫৯ জন বন্দিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মার্চ ২০২৬ সালের শুরুতে পরিচালিত এ কার্যক্রমে বিভিন্ন দেশের নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসন করা হয়।

প্রত্যাবাসিতদের মধ্যে রয়েছেন- ইন্দোনেশিয়ার ৭২ জন, বাংলাদেশের ৩৫ জন, মিয়ানমারের ২০ জন, থাইল্যান্ডের ১৩ জন, চীনের ৮ জন, ভারতের ৩ জন, ভিয়েতনামের ৩ জন, শ্রীলঙ্কার ২ জন, নেপালের ২ জন এবং কম্বোডিয়ার একজন নাগরিক।

তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্টুলাং লাউত ফেরি টার্মিনাল হয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়।

ইমিগ্রেশন বিভাগ জানায়, প্রত্যাবাসিত বন্দিদের সবার কাছেই বৈধ পাসপোর্ট ছিল। তবে যাদের পাসপোর্ট ছিল না, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে অস্থায়ী ভ্রমণ নথি বা ‘ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করা হয়।

৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

এছাড়া প্রত্যাবাসিত সকল বন্দিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।

ইমিগ্রেশন বিভাগ জানায়, পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে বন্দিদের নিজ দেশে ফেরত পাঠানো একটি নিয়মিত কার্যক্রম। জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ সক্রিয়ভাবে এই কার্যক্রম পরিচালনা করে থাকে, যেন সাজা শেষ করা বন্দিরা দেশে থেকে না যায় এবং ডিপোতে বন্দির সংখ্যা বেড়ে না যায়।

বন্দিদের প্রত্যাবাসন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম- যেমন বিমান টিকিট ক্রয়সহ অন্যান্য ব্যবস্থা- পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর সার্ভিস কাউন্টার থেকে সম্পন্ন করা যায় এবং এক্ষেত্রে কোনো অতিরিক্ত ‘সার্ভিস চার্জ’ নেওয়া হয় না।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প