হ্যারি পটারের ‘প্রফেসর ম্যাকগোনাগল’ মারা গেছেন

হ্যারি পটার সিরিজের ‘প্রফেসর ম্যাকগোনাগল’ চরিত্রে অভিনয় করা অস্কার বিজয়ী তারকা ম্যাগি স্মিথ মারা গেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ‘বিবিসি’র সংবাদে এ তথ্য জানা গেছে।

প্রয়াত অভিনেত্রীর ম্যাগি স্মিথের দুই ছেলে গণমাধ্যমে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। শুক্রবার সকালে তিনি অনন্তের পথে পাড়ি জমান।

হ্যারি পটার সিরিজের একের পর এক তারকা মারা যাচ্ছেন। গত বছর ২৮ সেপ্টেম্বর প্রয়াত হন হগওয়ার্টসের হেডমাস্টার ‘ডাম্বলডোর’ খ্যাত অভিনেতা মাইকেল গ্যাম্বন। ঠিক তার আগের বছর ২০২২ সালের অক্টোবর মাসে চলে যান হ্যারি পটারের আরেক প্রফেসর ‘হ্যাগরিড’ চরিত্রে অভিনয় করা অভিনেতা রবি কোলট্র্যান। এ যেন এক অদ্ভুত কাকতালীয় ঘটনা। পর পর তিন বছরের মধ্যেই হ্যারি তার তিন প্রফেসরকে হারিয়েছে।

ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ প্রথম নজরে আসেন ১৯৬৯ সালে নির্মিত সিনেমা ‘দ্য প্রাইম অফ মিস জেন ব্রোডি’র মাধ্যমে। এ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছিলেন তিনি। এরপর ১৯৭৮ সালে সেরা সহ-অভিনেত্রীর জন্যও তিনি অস্কার পুরস্কার লাভ করেন। সিনেমাটির নাম ‘ক্যালিফোর্নিয়া সুইট’। তবে হ্যারি পটারের প্রফেসর ম্যাকগোনাগলের চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী ম্যাগি। তার মৃত্যুতে ভক্তদের মনে শোকের ছায়া নেমে এসেছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী