মালয়েশিয়ায় ছিনতাইয়ের শিকার বাংলাদেশি ব্যবসায়ী, গ্রেফতার ৫

মালয়েশিয়ায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিউস্ট্রিট টাইমসের খবরে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর দেশটির সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের সেকশন ২৫ এলাকায় পুলিশ পরিচয়ে প্রবাসী বাংলাদেশির কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাই করা হয়। ৪৬ বছর বয়সী উইরা টেম্পাং নামে এক ব্যক্তির নেতৃত্বে পাঁচ ছিনতাইকারী ওই প্রবাসীর কাছ থেকে নগদ ৭ হাজার রিংগিত এবং দুইটি মোবাইল ফোন ছিনতাই করেন।

শাহ আলম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহীম জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় বাংলাদেশি এক ব্যবসায়ী ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী বাংলাদেশি প্রবাসী তার বাসার সামনে একা দাঁড়িয়ে ছিলেন। এ সময় পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে লাঞ্ছিত করেন। পরে তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেন।

মোহাম্মদ ইকবাল বলেন, সন্দেহভাজনদের গ্রেফতারে ২৩ সেপ্টেম্বর সেলাঙ্গর এবং শাহ আলম পুলিশের বিশেষ তদন্ত বিভাগের (ডি৯) সদস্যদের মোতায়েন করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে উইরা টেম্পাং নামের একজনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

তিনি বলেন, তদন্তে জানা গেছে সন্দেহভাজনদের কেউই পুলিশ নন। মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ধারায়, ডাকাতির অভিযোগে তদন্ত করা হচ্ছে। এ অপরাধে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের বিধান রয়েছে।

এছাড়া সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করার জন্য দণ্ডবিধির ১৭০ ধারার অধীনেও তদন্ত হচ্ছে। যাতে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা জরিমানা বা উভয়ই হতে পারে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী