‘শাকচুন্নি’! মঞ্জুলিকার কণ্ঠে বাংলা সংলাপ, প্রথম ঝলকেই ‘ভুল ভুলাইয়া–৩’–এর চমক

‘শাকচুন্নি…’ দিয়ে শুরু করেই বাংলায় গালাগালি! চেহারা দেখা যায় না। তবে ভক্তরা কণ্ঠ শুনেই বুঝে গেছেন, এ যে মঞ্জুলিকা! এভাবেই শুরু হয় মুক্তির অপেক্ষায় থাকা বহুল চর্চিত হিন্দি সিনেমা ‘ভুল ভুলাইয়া–৩’-এর টিজার। আজ দুপুরে মুক্তির পর থেকেই টিজারটি নিয়ে তুমুল চর্চা চলছে অন্তর্জালে। খবর হিন্দুস্তান টাইমসের

আগামী ১ নভেম্বর দীপাবলির সময় আসছে ‘ভুল ভুলাইয়া–৩’। আসছেন ‘মঞ্জুলিকা; আর আবারও ‘রুহ বাবা’ হয়ে ধরা দিতে চলেছেন কার্তিক আরিয়ান। সঙ্গে থাকছেন এই সময়ের আলোচিত অভিনেত্রী তৃপ্তি দিমরি।

টিজার শুরু হয় বিদ্যা বালানের নেপথ্য কণ্ঠ দিয়ে। এরপরই নেপথ্যে শোনা যেতে থাকে কার্তিক আরিয়ানের গলা। তিনি বলেন, ‘কী ভাবছেন, গল্প শেষ হয়ে গেছে? দরজা তো বন্ধ হয়েই যায় খোলা জন্য’; অর্থাৎ আবার ‘ভুল ভুলাইয়া ৩’-এর দরজা খুলবে।

মঞ্জুলিকা তার খেল দেখাবে। প্রথম ঝলকে ধরা পড়ল কার্তিক ও তৃপ্তির রোমান্সের ঝলক। বাদ গেল না বিদ্যার ভৌতিক চাহনি আর হাসি।

‘ভুল ভুলাইয়া–৩’-এর টিজারেও শোনা গেল ‘আমি যে তোমার’ গানটি, এই ফ্র্যাঞ্চাইজির আলোচিত ‘হরে কৃষ্ণ হরে রাম’ গানটিও। সব মিলিয়ে রোমহর্ষক, ভৌতিক আবহ তৈরি করতে পেরেছে এই ছবির প্রথম ঝলক।

‘ভুল ভুলাইয়া–৩’ তৈরি হয়েছে কলকাতার পটভূমিতে, বড় অংশের শুটিংও হয়েছে সেখানে। সিনেমার আগের দুই কিস্তি ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। মনে করা হচ্ছে, আনিস বাজমির ছবিটিও সেই পথে হাঁটবে। বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি ছাড়াও ছবিটির অতিথি চরিত্রে দেখা যাবে মাধুরী দীক্ষিতকেও।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী