হৃদয়ে দাগ ফেলেছে ‘দাগি’

ছোট পর্দার চিরচেনা আফরান নিশোকে দেখা যাচ্ছিল বড় পর্দায়। পর্দার কারণেই হয়তো তার ভাবমূর্তি বদলে যায় দর্শকচোখে। সেখানে সে মফস্বল শহরের রোমিও, তার প্রেমিকাও পাশের বাড়ির মেয়েটা। ‘দাগি’ সিনেমা দেখতে শুরু করলে এই অনুভূতিটুকু মিলে যেতে পারে কারও কারও সঙ্গে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক চেনামুখ। মুখগুলো চেনা, গল্পটাও যেন নিজ শহরের – এ রকম গল্পের সিনেমা দেখতে কেমন লাগবে এ নিয়ে সংশয় ছিল। তার ওপর ছিল প্রচারণার চাপ। প্রায়শ্চিত্তের গল্প বলে ডেকে নিয়ে আসা হলো হলে, কিন্তু সেখানে আমরা কী দেখলাম?

ছোট ছোট সংলাপ শেয়ার করলে সিনেমার গল্পের ধারণা দেওয়া যাবে। ধরা যাক, নায়কের বাবার কণ্ঠে শোনা গেল সংলাপ – ‘অনেক ক্ষমতাশালীর পতন হয়েছে ক্ষমা চায়নি বলে!’ আবার নায়কের কণ্ঠে শোনা যায়, ‘জেলখানায় ভালো মানুষ নষ্ট হয়ে যায়, নষ্ট মানুষ পিশাচ হয়ে যায়।’ মনে হতে পারে রাজনৈতিক কাহিনি। জেল-হাজতবাস ইত্যাদি? গল্পটা আসলে সমাজের। এই সমাজের মানুষের হৃদয়ে জমে থাকা ক্রোধ জ্বলজ্বল করে উঠবে ‘দাগি’ সিনেমায়! দূর্ঘটনাজনিত হত্যা কীভাবে একজন ব্যক্তির জীবন এলোমেলো করে দেয় তা দেখানো হয়েছে ছবিতে।

বাংলাদেশের সিনেমার অত্যন্ত ‍গুরুত্বপূর্ণ হচ্ছে গান। অনেক দিন পর কোনো সিনেমায় গান দেখে মনে হয়েছে, গানটা একদম সঠিক সময়ে শুরু হয়েছে বা এই সময়ে এই পরিস্থিতিতে এই গানটি প্রয়োজন ছিল। অত্যন্ত হৃদয়গ্রাহী সেসব গানের কথা আর সুর। নতুন কণ্ঠ মাশা ইসলাম বা প্রতিষ্ঠিত তাহসান খান ছাড়াও যারা গেয়েছেন, কণ্ঠগুলো সিনেমাটির অন্য শূণ্যতা পূরণ করে দিয়েছে।

সিনেমার আবহসংগীত চমৎকার। শ্রোতার কানের জন্য আরামপ্রদ। এমনও মনে হয়েছে এই সিনেমা রেডিওতে প্রচার করলে শ্রোতা মুগ্ধ হয়ে উপভোগ করতেন। এমনকি সিনেমাটোগ্রাফি, কালারগ্রেডের প্রশংসা করতে হয়। পাকা হাতের কোনো চিত্রগ্রাহক, সুদক্ষ কোনো সম্পাদক ছবিটিকে করে তুলেছেন অনন্য। তবে দুটি ব্যাপার খটকা তৈরি করেছে। এক, এটি বড়পর্দার জন্য বানানো শিহাব শাহীনের দ্বিতীয় সিনেমা হলেও তিনি তো নির্মাতা হিসেবে পাকা! মূলত ছোট পর্দার অভিনেতা হলেও বড় পর্দার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গে’ ভালো করেছিলেন নিশো। ‘দাগি’ ছবিতে তাকে নাটকের অভিনেতা বলে মনে হচ্ছিল কেন? নাকি নাটক নির্মাতা শিহাব শাহীন নাটকের অভিনেতাকে নিয়ে বড় পর্দার জন্য টিভিনাটক বানিয়েছেন?

ছবিতে আকর্ষণীয় ছিল তমা মির্জা ও রাশেদ মামুন অপুর অভিনয়। মনে হয়েছে, দীর্ঘ সময় চরিত্রের সঙ্গে বসবাস করছিলেন তারা। সুনেরাহ বিনতে কামালের অভিনয়ও মন্দ হয়নি। সংলাপহীন অভিব্যক্তিতে অভিনয় করা সহজ কথা নয়। জ্যেষ্ঠ শিল্পী শহীদুজ্জামান সেলিম ও গাজী রাকায়েতকে পর্দায় পেয়ে ভালো লেগেছে বটে, কিন্তু মনে হয়েছে, তারা কেবল অংশগ্রহণের জন্যই এসেছিলেন।

সার্বিক বিচারে দাগি একটি ভালো সিনেমা। বলা যায়, হৃদয়ে দাগ ফেলেছে ‘দাগি’। কিন্তু এটি বছরের অন্য যে কোনো সময়ে মুক্তি দেওয়া যেত। ঈদের মতো প্রধান উৎসবে দরকার অন্য কিছু, যা সত্যিই উৎসবকে উসকে দেবে।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের