হার্ট অ্যাটাক করেছেন তপন চৌধুরী

এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী হার্ট অ্যাটাক করেছেন। বিষয়টি নিউইয়র্ক থেকে গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পী দিনাত জাহান মুন্নী।

তপন চৌধুরী দীর্ঘদিন সপরিবারে কানাডায় বসবাস করছেন। প্রবাসে থেকেও তিনি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মঞ্চেও গান গেয়েছেন এ শিল্পী।

কানাডার মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন তিনি। এরপর তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তপন চৌধুরীর হার্ট অ্যাটাক হয়েছে।

তপন চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে দিনাত জাহান মুন্নী বলেন, ‘কয়েক দিন ধরে তপনদা বলছিলেন খারাপ লাগার কথা। গত সপ্তাহে নিউইয়র্কে এসেও তেমনটা বলেছিলেন। মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর চিকিৎসকের শরাণাপন্ন হন। ২৬ নভেম্বর পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরদিন দুটি রিং পরানো হয়’।

মুন্নী আরও জানান, তপন চৌধুরীকে এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। বর্তামানে তিনি বাসায় রয়েছেন। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

তপন চৌধুরীর অসাধারণ সব গান গেয়ে শ্রোতাদের মনে জায়গা করে নেন। তার গাওয়া ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আমি কি বেঁচে আছি’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’সহ অনেক গান। অ্যালবাম ও সিনেমা তিনি সমান জনপ্রিয়তা লাভ করেন।

  • Related Posts

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে…

    Continue reading
    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।…

    Continue reading

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল