মালদ্বীপে শিক্ষা প্রসারে বাংলাদেশি উদ্যোক্তার ভূয়সী প্রশংসা

মালদ্বীপে মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের (এমআইসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশি আহমেদ মোত্তাকির ভূয়সী প্রশংসা করেছেন দেশটির সাবেক উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিম।

শুক্রবার (২৯ নভেম্বর) কলেজটির ১০তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ মুত্তাকির প্রশংসা করেন মালদ্বীপের সাবেক উপ-রাষ্ট্রপতি।

প্রধান অতিথির বক্তব্যে ফায়সাল নাসিম বলেন, আহমেদ মুত্তাকির অবদানে ২০০৬ সালে প্রতিষ্ঠিত এমআইসি কলেজটি মালদ্বীপের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ মোত্তাকি ও মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের রেক্টর লামিয়া আব্দুল হাদী। এছাড়াও উপস্থিত ছিলেন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপের রিজিওনাল ডিরেক্টর (এবিই) প্রবিন মাহিন্দ্রা।

এমআইসি কলেজের ১৭টি শাখায় রয়েছে তিন হাজারের বেশি স্থানীয় ও প্রবাসী শিক্ষার্থী। যার মধ্যে থেকে এক হাজার ১৪ জন ডিগ্রি-গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের সমাবর্তন অনুষ্ঠান-২০২৪।

অনুষ্ঠানে আহমেদ মোত্তাকি বলেন, প্রতিষ্ঠার ১৮ বছরে শিক্ষাক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছে মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ (এমআইসি)। আগামীতে কলেজটিকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করাসহ এর একটি শাখা বাংলাদেশেও খোলার প্রত্যাশার কথা জানান তিনি।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী আহমেদ শাবাব বলেন, জীবিকার তাগিদে প্রবাসে এসে, নানা পেশায় যুক্ত থাকার পরও কাজের ফাঁকে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। পাশাপাশি কর্মক্ষেত্রেও পেয়েছেন দারুণ সফলতা। সমাবর্তন অনুষ্ঠানের শেষ পর্যায়ে শীর্ষ মেধাবী ছাত্রছাত্রীদের ডিগ্রি ও পদক বিতরণ করেন উপস্থিত অতিথিরা।

  • Related Posts

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময়…

    Continue reading
    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের…

    Continue reading

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা