‘সারাঙ্গা’ খ্যাত বলিউড অভিনেতা মারা গেছেন

বলিউডে আবারও নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন ‘সারাঙ্গা’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা সুদেশ কুমার। পরিবারিক সূত্রে জানা গেছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১ মে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। এর আগে গত ২০ এপ্রিল থেকে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে কয়েকদিন চিকিৎসা চলে।

চিকিৎসাধীন অবস্থায় ৩০ এপ্রিল পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়। তবে সেখানেও আইসিইউ-সদৃশ ব্যবস্থায় রাখা হয়েছিল তাকে। এরপর ১ মে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং পুনরায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সুদেশ কুমার জন্মগ্রহণ করেন ১৯৩১ সালের ১৭ মার্চ। মুম্বাইয়ের এলফিনস্টোন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা সম্পন্ন করেন তিনি। পরিবারের ইচ্ছা ছিল তিনি চিকিৎসক হবেন, তবে ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল তার।

পরবর্তীতে তিনি যোগ দেন কিংবদন্তি অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের থিয়েটার দলে। সেখান থেকেই তার অভিনয় জীবনের শুরু। পরে ‘সারাঙ্গা’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর একের পর এক চলচ্চিত্রে কাজ করে বলিউডে নিজের অবস্থান শক্ত করেন এই বর্ষীয়ান অভিনেতা।

তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার জানিয়েছে, আগামী ৪ মে (সোমবার) বিকেল ৪টায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী