সপ্তাহের ব্যবধানে আবারও ব্রাইটনের কাছে হার চেলসির

গেল ৮ ফেব্রুয়ারি ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল চেলসি। এক সপ্তাহ পর আবারও সেই ব্রাইটনের হারলো এনজো মারেস্কার দল। এবার দুই দল মুখোমুখি হয় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে।

শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ৩-০ গোলে চেলসিকে হারিয়েছে ব্রাইটন। কাওরু মিতোমার চমকপ্রদ গোল এবং ইয়ানকুবা মিন্তেহর জোড়া গোলে এই জয় পায় স্বাগতিকরা।

আক্রমণভাগের দুই খেলোয়াড় নিকোলাস জ্যাকসন ও মার্ক গুইউ চোটের কারণে বাইরে থাকায় বলের দখল ধরে রাখলেও অন টার্গেটে একটি শটও নিতে পারেনি চেলসি। হতাশাজনক হারে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মারেস্কার দল। অন্যদিকে ব্রাইটন ৩৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে।

জাপানি উইঙ্গার মিতোমা প্রথমার্ধের মাঝামাঝিতে অসাধারণ এক মুহূর্ত তৈরি করে ব্রাইটনের গোলের খাতা খুলেন। গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের লম্বা পাসের বল নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নিয়ে ত্রেভো চালোবাহকে কাটিয়ে দূর থেকে চমৎকার শটে গোল করেন তিনি।

চেলসির গোল পাওয়ার সবচেয়ে কাছাকাছি মুহূর্তটি আসে ৩৫ মিনিটে। অধিনায়ক এনজো ফার্নান্দেজ হেডে বল জালেও জড়ান। কিন্তু ব্রাইটনের ডিফেন্ডার জোয়েল ভেল্টমানকে ধাক্কা দেওয়ার কারণে গোলটি বাতিল হয়।

এর ৩ মিনিট পরেই চেলসি আরও পিছিয়ে পড়ে। ড্যানি ওয়েলবিকের অ্যাসিস্টে গোলটি করেন ইয়ানকুবা মিন্তেহ। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাইটন।

৬৩ মিনিটে মিন্তেহ তার দ্বিতীয় গোল করেন। পোস্টের কাছ থেকে জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন।

৭৩ মিনিটে মিতোমার দ্বিতীয় গোল করার সুযোগ ছিল। কিন্তু তার শট সরাসরি গোলরক্ষকের হাতে চলে যায়। ৮৫ মিনিটে ইয়াসিন আয়ারির পাস থেকে জোয়েল ভেল্টমানের শট পোস্টে লেগে ফিরে আসে। আর গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে চেলসি।

৯ নভেম্বর ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারানোর পর ঘরের মাঠে এটি ব্রাইটনের প্রথম প্রিমিয়ার লিগ জয়।

ব্রাইটনের স্ট্রাইকার ড্যানি ওয়েলবিক মিতোমার অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যেন ধীরগতিতে ঘটছে। তার প্রথম স্পর্শ অসাধারণ, বল নিয়ন্ত্রণের ক্ষমতা অবিশ্বাস্য। কী দারুণ এক গোল।’

এই ম্যাচে ক্লিন শিট রাখতে পেরে আনন্দিত ব্রাইটনের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন মিতোতাকে নিয়ে বলেন, ‘আমরা অনুশীলনে এটা করে থাকি এবং আমি আগেই জায়গা দেখতে পেয়েছিলাম। তার স্পর্শ ছিল অবিশ্বাস্য এবং ফিনিশিং খুব ভালো … আমাদের প্রতিক্রিয়া দেখানো দরকার ছিল এবং ছেলেরা সেটা করতে পেরেছে।’

  • Related Posts

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির একটি শপিংমলে আটকা পড়া মানুষদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি…

    Continue reading
    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় একই মোটরসাইকেল আরোহী নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছে। বুধবার…

    Continue reading

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা