রাজবাড়ীতে আগুনে ছাই ১২ দোকান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ১২টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়াররি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, বহরপুর বাজারের শ্যামল কুমারের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পরে। পরে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আশরাফুল হোসেন লুলুর গার্মেন্টস কাপড়ের দোকান, শ্যামল কুমারের মুদি দোকান, তারেক বিশ্বাসের খাবার হোটেল, আফজাল হোসেনের আলুর আড়ত, মো. সাইদুল মোল্লার কাঁচা তরকারির আড়ত, মজিদ মণ্ডলের মুদিখানা ও আড়ত, হারেজের কাঁচামালের আড়ত, কালুর মাছের আড়ত, আবুল কালাম আজাদের মুদি দোকান, সেলিম বিশ্বাসের সাইকেল পার্টসের দোকান, সুশান্ত শিকদারের খাবার হোটেল, পলাশ শেখের কাঁচামালের আড়ত পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মুদি দোকানি আবুল কালাম আজাদ বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেছে। গোডাউনে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিল। ২০ লাখ টাকার মতো মালামাল উদ্ধার করতে পেরেছি। এছাড়া দোকানে নগদ প্রায় এক লাখ টাকাসহ মালামাল পুড়েছে। এ অবস্থায় ১৫ লাখ টাকার ব্যাংক লোন পরিশোধ কীভাবে করবো বুঝতে পারছি না। ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ী আমার মতো লোন নিয়ে ব্যবসা করছে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়-ক্ষতির বিষয়টি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!