পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

এবার নতুন পরিচয়ে সামনে আসতে যাচ্ছেন রুপালি পর্দার অ্যাকশন হিরো হিসেবে পরিচিত টাইগার শ্রফ। অভিনয়ের পাশাপাশি পেশাদার ফুটবলেও অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগারের।

ভারতের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে মুম্বাই এফসির জার্সিতে মাঠে নামতে পারেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বাই এফসির সহ-মালিক জোহেব আমরানি। তিনি জানান, টাইগার বর্তমানে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে দলের সঙ্গে শিলংয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর।

জোহেব আমরানির ভাষ্য, ২০২৩ সালে একটি ইনফ্লুয়েন্সারস ফুটবল লিগে টাইগার শ্রফের খেলা তাদের নজর কাড়ে। সেখানে তাঁর ফুটবল দক্ষতা, ফিটনেস এবং কৌশলগত বোঝাপড়া দেখে তাঁকে মুম্বাই এফসির অনুশীলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

তবে টাইগারের সম্ভাব্য অভিষেককে ঘিরে নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। জনপ্রিয় এই তারকার উপস্থিতিতে দর্শকদের অতিরিক্ত ভিড় কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক নানা জটিলতার বিষয়েও সতর্ক রয়েছে ক্লাব।

সবকিছু ঠিক থাকলে ডুরান্ড কাপের ১৩৫তম আসরে মুম্বাই এফসির হয়ে ৩, ৮ অথবা ১১ আগস্টের গ্রুপ পর্বের কোনো এক ম্যাচে টাইগার শ্রফকে মাঠে দেখা যেতে পারে। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনো তাঁর সম্ভাব্য অভিষেক ম্যাচের তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্ট, জিমন্যাস্টিকস ও ফিটনেসের জন্য বরাবরই পরিচিত টাইগার শ্রফ। এবার সেই শারীরিক সক্ষমতাকেই পেশাদার ফুটবলের মঞ্চে কতটা কাজে লাগাতে পারেন, সেদিকেই নজর থাকবে তাঁর ভক্ত ও ফুটবলপ্রেমীদের।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!