ভিকির ‘ছাবা’ কেমন লেগেছে স্ত্রী ক্যাটরিনার

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে বলিউড তারকা ভিকি কৌশলের সিনেমা ‘ছাবা’। সিনেমাটি নির্মিত হয়েছে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী অবলম্বনে। অন্যান্য সবার মতো সিনেমাটি দেখে নিজের অনুভূতি জানালেন ভিকির স্ত্রীর নায়িকা ক্যাটরিনা কাইফ। এটি কেমন লেগেছে এ নিয়ে তিনি বিস্তারিত লিখেছেন তার সোশ্যাল মিডিয়ায়।

‘ছাবা’ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ক্যাটরিনা। এরপর সোশ্যাল মিডিয়ায় স্বামীকে প্রশংসায় ভাসিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, ‘তুমি সত্যিই অসাধারণ’। ভালোবাসা দিবসে এরচেয়ে দামি উপহার একজন সঙ্গীর জন্য আর কীই বা হতে পারে? এখানেই অবশ্য থেমে থাকেননি ক্যাটরিনা। তার দীর্ঘ পোস্টে সিনেমার খুঁটিনাটি থেকে পরিচালক, অভিনেতাদেরও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

ইনস্টাগ্রামে ‘ছাবা’র পোস্টার শেয়ার করে রিভিউয়ে ক্যাটরিনা লিখেছেন, ‘কী দারুণ একটা সিনেম্যাটিক অভিজ্ঞতা। ছত্রপতি সম্ভাজি মহারাজের গৌরবগাথাকে খুব সুন্দরভাবে পর্দায় জীবন্ত করে তুলেছেন নির্মাতা লক্ষ্মণ উতরেকর। অবিশ্বাস্য! রুদ্ধশ্বাস গল্পকে দক্ষতার সঙ্গে এভাবে ফুটিয়ে তুলতে দেখে আমি বিস্মিত। বিশেষ করে, শেষের ৪০ মিনিট দর্শকদের বাকরুদ্ধ করে দেবে।’

ক্যাটরিনা এ পোস্টে আরও লিখেছেন, ‘সারা সকাল থেকে অপেক্ষা করেছি কখন “ছাবা” দেখব। ছবিটা আমার উপর এমন প্রভাব ফেলেছে যে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কী বলব। আর ভিকি, তুমি সত্যিই অসাধারণ। যখনই পর্দায় তোমাকে দেখি, প্রত্যেকটা শটে, প্রতিটা চরিত্রের যে গভীরতা তুমি ফুটিয়ে তোলো সেটা প্রশংসার দাবিদার। তুমি তো গিরগিটি। কী অনায়াসে, কী সাবলীলভাবে প্রতিটা চরিত্রে ঢুকে যাও। তোমার জন্য সত্যিই গর্ববোধ হয়।’

‘ছাবা’র প্রযোজক দীনেশ বিজনের উদ্দেশে ক্যাটরিনার লিখেছেন, ‘আর তোমাকে নিয়ে কীই বা বলি, তুমি তো দূরদর্শী। যে কাজ দেখে তোমার মনে হয় ভালো, তুমি বরাবর তার পাশে থেকেছো। টিমের সকলেই দারুণ। এমন অসাধারণ সিনেমা বড়পর্দাতেই দেখার জন্য তৈরি। গর্ব হচ্ছে তোমাদের সবার জন্য।’

ক্যারটিনা তার পোস্টে সিনেমার প্রযোজক, নির্মাতা থেকে শুরু করে নিজের অভিনেতা স্বামীকে নিয়ে লিখেছেন। তবে ‘ছাবা’র নায়িকা রাশমিকা মান্দানার জন্য একটি শব্দও লিখেননি ক্যাট।

‘ছাবা’ দেখতে অগ্রিম বুকিংয়ের ঝড় দেখেই বোঝা যাচ্ছিল ‘ছাবা’ প্রথম দিনেই কাঁপিয়ে দেবে। ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষকরা বলেছিলেন, ভিকির সিনেমার ক্যারিয়ারে ক্যারিয়ারে সবচেয়ে বড় ‘ওপেনিং’ হতে চলেছে সিনেমাটি। গতকাল দিনভর সোশ্যাল মিডিয়ায় ‘ছাবা’র রাজত্ব দেখা গেছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর